প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন প্রিয়াঙ্কা
মেলবোর্ন, ২ এপ্রিল- কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যুকে ঘিরে শোকের আবহ এখন রূপ নিচ্ছে আইনি লড়াইয়ে। স্বামীর মৃত্যুর ঘটনায় প্রযোজনা সংস্থার গাফিলতির…
মেলবোর্ন, ১ এপ্রিল- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ইতিহাসের সর্ববৃহৎ ফুটবল বিশ্বকাপ, যা প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজন করা হচ্ছে। গত বছর ৪২ দল ইতোমধ্যেই নিশ্চিত করেছিল, যার মধ্যে তিন স্বাগতিক দলও অন্তর্ভুক্ত। বাকি ৩৯ দল দীর্ঘ বাছাই পর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছিল। বাকি ৬টি খালি আসন পূরণ হয়েছে ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে।
গতরাতে ইউরোপীয় প্লে-অফে মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল লড়াই হয়: ইতালি-বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা; চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক; সুইডেন-পোল্যান্ড; তুরস্ক-কসোভো। অঘটনের এক শিকার ঘটে ইতালির ক্ষেত্রে। ফিফা র্যাঙ্কিংয়ে ৭১ নম্বর বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা টাইব্রেকারে জয়ী হয়ে দীর্ঘ এক দশক পর বিশ্বকাপে জায়গা করে নেয়। বাকি তিনটি ম্যাচে যথাক্রমে চেক প্রজাতন্ত্র, সুইডেন ও তুরস্ক জয় পেয়ে বিশ্বকাপে অংশ নিতে পারল।
অপরদিকে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফে লড়াই হয় ডিআর কঙ্গো-জ্যামাইকা ও ইরাক-বলিভিয়ার মধ্যে। জয়ী হয় ডিআর কঙ্গো ও ইরাক, যাদের মাধ্যমে চূড়ান্তভাবে ৪৮ দল নিশ্চিত হয়।
এবারের বিশ্বকাপে দলগুলোর গ্রুপ বণ্টন চূড়ান্ত হয়েছে। গ্রুপ অনুযায়ী দলগুলোর অবস্থান নিম্নরূপ:
গ্রুপ–এ: মেক্সিকো (সহ-আয়োজক), দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র
গ্রুপ–বি: কানাডা (সহ-আয়োজক), বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ–সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ–ডি: যুক্তরাষ্ট্র (সহ-আয়োজক), প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক
গ্রুপ–ই: জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ–এফ: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া
গ্রুপ–জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ–এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ–আই: ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে
গ্রুপ–জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ–কে: পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ–এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা
এই বণ্টন অনুযায়ী আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রতিটি গ্রুপে সমানভাবে উত্তেজনা ও চমক থাকবে, যেখানে বিশ্ব ফুটবলের নামকরা দলগুলো তাদের দক্ষতা প্রদর্শন করবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au