বাংলাদেশ

মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার নোটিস

  • 11:33 pm - April 01, 2026
  • পঠিত হয়েছে:২০৯ বার
শেখ হাসিনা, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ এপ্রিল- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (Bangladesh International Crimes Tribunal) আইনি নোটিস পাঠিয়েছেন। লন্ডনের আইন সংস্থা কিংকসলে নেপলি-এর মাধ্যমে প্রেরিত এই নোটিসে শেখ হাসিনা তাঁর বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী হিসেবে চিহ্নিত করেছেন।

নোটিসে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল একটি মামলায় অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে, যা তাঁর মৌলিক আইনি অধিকার লঙ্ঘন করেছে। এছাড়া অন্যান্য কয়েকটি মামলায় তাকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এই আইনি নোটিসে তিনি ট্রাইব্যুনালকে সতর্ক করেছেন যে ভবিষ্যতে কোন মামলায় বিচারের সময় আন্তর্জাতিক মানদণ্ড এবং ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত করা হোক।

আইনি নোটিসে বিস্তারিতভাবে বিচার প্রক্রিয়ার মধ্যে পক্ষপাত, বিচারকের রাজনৈতিক সংযোগ, প্রসিকিউশনের পক্ষপাত, অনুপস্থিতিতে বিচার এবং ট্রাইব্যুনালের এখতিয়ারের সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, বিচার চলাকালীন রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাবের কারণে ন্যায়বিচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নোটিসে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগও তুলে ধরা হয়েছে।

শেখ হাসিনা তাঁর আইনি অধিকার সংরক্ষণ এবং মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য এই নোটিস প্রদান করেছেন। নোটিসে ১৪ দিনের মধ্যে উত্তর দেওয়ার জন্য ট্রাইব্যুনালকে অনুরোধ জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au