বিশ্ব

পশ্চিমবঙ্গে ৭ বিচারকের উপর হামলায় সিবিআই-এনআইএ তদন্তের নির্দেশ

  • 6:14 pm - April 02, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
পশ্চিমবঙ্গে ৭ বিচারকের উপর হামলায় সিবিআই-এনআইএ তদন্তের নির্দেশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিশেষ ভোটার তালিকা পুনর্বিবেচনার কাজে নিযুক্ত ৭ বিচারকের ওপর হামলার ঘটনায় সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পঞ্চোলির বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে, যে ঘটনার তদন্ত সিবিআই বা এনআইএ-এর মতো কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে করাতে হবে। আদালত জানিয়েছে, বিচারকদের ওপর হামলা শুধুই আইন-শৃঙ্খলার সমস্যা নয়, এটি সরাসরি বিচারব্যবস্থার ওপর আঘাত। কোনও অবস্থাতেই এমন ঘটনা বরদাস্ত করা হবে না।

মালদহের কালিয়াচক এলাকার একটি গ্রামে বুধবার বিচারকরা SIR-এর কাজে নিযুক্ত ছিলেন। অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা ধরে তাঁদের ঘেরাও রাখা হয়। উদ্ধার করার সময় বিচারকদের গাড়ির ওপর ইট-পাটকেল ছোড়া হয়। ৭ জনের মধ্যে তিনজন মহিলা ছিলেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের চিঠির ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সন্ধ্যা ৮টা পর্যন্ত প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি ওই বিচারকদের খাবার ও জল দেওয়া হয়নি।

রাত ১২টার পর হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপে তাঁদের মুক্ত করা সম্ভব হয়। তবে ফেরার পথে বিচারকদের গাড়িতে আবারও পাথর ও বাঁশ দিয়ে হামলার অভিযোগ উঠে।

সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। আদালতের পর্যবেক্ষণ, এটি প্রশাসনের ‘চরম ব্যর্থতা’। মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগও করা যায়নি। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এটি ‘কোনওমতেই গ্রহণযোগ্য নয়’ এবং কার্যত সুপ্রিম কোর্টের উপর আক্রমণের সমান, কারণ বিচারকরা আদালতের নির্দেশে কাজ করছিলেন। শুনানিতে আবেদনকারীদের পক্ষ থেকেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করা হয়।

আদালত ইঙ্গিত দিয়েছে, বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। সুপ্রিম কোর্টের বার্তা স্পষ্ট—যাঁরা বিচারের দায়িত্ব পালন করছেন, তাঁরা আদালতের ‘প্রসারিত হাত’। তাঁদের ওপর ভয় দেখানো বা বাধা দেওয়া মানে বিচারব্যবস্থাকেই চ্যালেঞ্জ করা, এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আদালত কঠোর।

এই ঘটনায় বাংলার নির্বাচনী প্রক্রিয়া, আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। এখন নজর থাকবে—কেন্দ্রীয় সংস্থার তদন্তে কী উঠে আসে এবং দায় নির্ধারণে কতটা অগ্রগতি হয়।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au