অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার জ্বালানি পরিস্থিতি

ভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে: কেভিন হোগান

  • 5:04 pm - April 05, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার
ফেডারেল ন্যাশনাল পার্টির নেতা কেভিন হোগান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৫ এপ্রিল- ন্যাশনাল পার্টির সদস্য কেভিন হোগান অস্ট্রেলিয়ার বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে জ্বালানি সংগ্রহের প্রচেষ্টা দেশীয় অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে।

তার মতে, দীর্ঘস্থায়ী সরবরাহ বিঘ্ন কেবল জ্বালানির দাম নয়, বরং বৈশ্বিক সরবরাহ চেইন, খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতিকেও অস্থিতিশীল করতে পারে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় কোম্পানিগুলো এখন বিভিন্ন মহাদেশ থেকে জ্বালানি পণ্য নিয়ে আসছে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা থেকে আসা ট্যাংকারগুলো সরবরাহ স্থিতিশীল করতে সহায়তা করছে, কারণ হরমুজ প্রণালী দিয়ে প্রচলিত পথ এখনও চাপের মধ্যে রয়েছে। চলতি মাসে ইতিমধ্যেই ৫০টির বেশি জাহাজ সরবরাহের পথে আছে বা পৌঁছেছে।

এই পরিস্থিতি অস্ট্রেলিয়ার দুর্বলতা প্রকাশ হয়ে গেছে জানিয়ে কেভিন হোগান বলেন, এখন প্রাধান্য দিতে হবে মূল আন্তর্জাতিক নৌ-রুটগুলো পুনরায় খোলার ওপর।

তিনি স্কাই নিউজকে বলেন, “অস্ট্রেলিয়া যেখান থেকে পারছে, জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে- এটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু হরমুজ প্রণালি পুনরায় খোলাও অত্যন্ত জরুরি।”

“এই পরিস্থিতি কেবল জ্বালানির মূল্য প্রভাবিত করবে না, বরং বৈশ্বিক অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার উপরও প্রভাব ফেলে। যা জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।”

ফেডারেল সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে, জ্বালানি মজুদ স্থিতিশীল এবং টার্মিনাল ও রিফাইনারিতে সরবরাহ অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে ডিজেল ও পেট্রলের ঘাটতির খবর এসেছে শত শত সার্ভিস স্টেশন থেকে।

হোগান বলেন, আন্তর্জাতিক সমন্বয়ে এখন অগ্রাধিকার হতে হবে। অস্ট্রেলিয়াকে হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য বহু দেশের সঙ্গে আলোচনায় যোগ দিতে হবে।

“অস্ট্রেলিয়ার সরকারের উচিত অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে যত দ্রুত সম্ভব প্রণালি খোলার ব্যবস্থা করা।”

এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকেও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি থেকে পিছু হটতে পারবে না।’

সূত্র: স্কাই নিউজ

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au