হাইফার বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা চলছে, ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ৬ এপ্রিল- ইসরায়েলের হাইফায় একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। উদ্ধারকাজের সময় বিধ্বস্ত ভবন থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভবনটিতে একটি বোমা অবিষ্ফোরিত অবস্থায় ছিল, যা উদ্ধারকাজকে শুরু থেকেই জটিল করে তুলেছিল। ধ্বংসস্তূপের পাশে থাকা ভবনের বাসিন্দা মর বারেল জানান, ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রতিনিয়ত ইরানি হামলার হুমকির মধ্যে বসবাস করতে হচ্ছে।
স্থানীয় ও আন্তর্জাতিক জনমত জরিপে দেখা গেছে, গত পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতের মধ্যে ইসরায়েলিদের মধ্যে সমর্থন ক্রমেই কমতে শুরু করেছে। উদ্ধারকাজ চলতে থাকায় নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি রাখা হয়েছে।
সুত্রঃ বিবিসি