খেলা

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

  • 2:56 pm - April 08, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ এপ্রিল- ২০১১-১২ মৌসুমের পর প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদকে হারিয়েছে জার্মানির জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে স্প্যানিশ রাজধানীর সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোল ব্যবধানে জয়লাভ করে বাভারিয়ানরা।

ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী, রিয়াল মাদ্রিদের ফুটবলাররা ৪৮ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখলেও গোলবারে শট ছিল ৩১টি, যার মধ্যে অনটার্গেটে ছিল ১০টি এবং গোল এসেছে মাত্র একটিই। অন্যদিকে, বায়ার্ন মিউনিখ ম্যাচের ৫২ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেছিল। গোলবারে তারা শট নিয়েছিল ২৩টি, অনটার্গেটে ছিল চারটি, এবং সেগুলো থেকে আসে দুইটি গোল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে থাকে বায়ার্ন। একের পর এক আক্রমণ করলেও গোল না হওয়ায় প্রথমার্ধের ৪১ মিনিটে অবশেষে তারা এগিয়ে যায়। লিভারপুলের সাবেক দুই সতীর্থের রসায়নে সার্জে গ্যানাব্রির পাস থেকে লুইস দিয়াজ গোল করেন এবং বায়ার্ন ১-০ ব্যবধানে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন। মাইকেল অলিসের ব্যাক-পাস থেকে বক্সের কোণা থেকে দুর্দান্ত শটে গোল করা এই ইংলিশ স্ট্রাইকার চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯তম গোল এবং চ্যাম্পিয়নস লিগে ১১তম গোল করলেন।

রিয়াল মাদ্রিদ গোল পরিশোধের জন্য আক্রমণ চালালেও বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার দারুণ দক্ষতায় একাধিক আক্রমণ ঠেকান। এমবাপ্পে এবং ভিনিসিয়ুসের শটও নয়ার রুখে দেন। তবে ৭৪ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে এমবাপ্পে নয়ারকে পরাস্ত করে রিয়াল ২-১ ব্যবধানে গোল করলেও এরপর আর কোনো গোল হয়নি।

ইনজুরি নিয়ে সংশয় থাকলেও পুরো ম্যাচ জুড়ে দাপিয়ে খেলেন হ্যারি কেন। ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা আজ সত্যিই দারুণ ফুটবল খেলেছি। যদিও ফিনিশিংয়ে আমরা আরও ভালো করতে পারতাম, তবে জয় নিয়ে ফিরতে পেরে আমি খুশি।”

বায়ার্ন মিউনিখের এই জয় ১৪ বছরের দীর্ঘ অপেক্ষার পর এসেছে এবং প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে অমূল্য জয় নিশ্চিত করেছে।

এই শাখার আরও খবর

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au