শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক
রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…
মেলবোর্ন, ১০ এপ্রিল- যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে উত্তর ইসরায়েলের একটি শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক শিয়া সংগঠন ।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। এর প্রতিক্রিয়ায় শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে তারা সীমান্তবর্তী এবং আপার গ্যালিলি অঞ্চলের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, “আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েল-আমেরিকার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই জবাব অব্যাহত থাকবে।”
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট -এর উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।
অন্যদিকে, আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী দাবি করেছে, লেবাননও এই চুক্তির অন্তর্ভুক্ত ছিল। ফলে যুদ্ধবিরতির শর্ত ও পরিধি নিয়ে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে, যা অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।
সুত্রঃ বিবিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au