বিশ্ব

‘সাময়িক’ যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের

ইতিবাচক সাড়া জেলেনস্কির

  • 8:51 pm - April 10, 2026
  • পঠিত হয়েছে:২১৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ এপ্রিল-  ইউক্রেন যুদ্ধের মধ্যে অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট । বৃহস্পতিবার দেওয়া এই ঘোষণার তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা ।

রাশিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট । তিনি জানিয়েছেন, কিয়েভ এই যুদ্ধবিরতি মেনে চলবে এবং শান্তির পথে অগ্রসর হতে প্রস্তুত রয়েছে।

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, শনিবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে রবিবার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। আশা প্রকাশ করেছে, ইউক্রেনও একই ধরনের পদক্ষেপ অনুসরণ করবে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেনাপ্রধান -কে সব ফ্রন্টে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে একই সঙ্গে সম্ভাব্য যেকোনো উস্কানি বা আক্রমণ প্রতিহত করতে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন দীর্ঘদিন ধরেই ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে আসছিল। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধের ভয়মুক্ত একটি ইস্টার উদযাপন এবং স্থায়ী শান্তির পথে এগোনোর জন্য উভয় পক্ষের আন্তরিক উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি যুদ্ধবিরতি শেষে নতুন করে হামলা শুরু না করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে এই সাময়িক বিরতি এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টা কিছুটা স্থবির হয়ে পড়েছে। পর্যবেক্ষকদের মতে, এই যুদ্ধবিরতি বাস্তবে কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au