বিশ্ব

যুদ্ধে ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: ইরানিয়ান রেড ক্রিসেন্ট

  • 11:07 pm - April 10, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
এক লাখ আবাসিক স্থাপনা হামলার শিকার হয়েছে, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ এপ্রিল- চলমান সংঘাতে ইরানে ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে । সংস্থাটির প্রধান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান।

তিনি বলেন, সারা দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৬৩০টি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে। এর মধ্যে প্রায় এক লাখ আবাসিক ভবন, যার কিছু অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি ২৩ হাজার ৫০০টি বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সাধারণ মানুষের জীবিকা নির্বাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।

স্বাস্থ্য খাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে কলিভান্দ জানান, হাসপাতাল, ফার্মেসি, ল্যাবরেটরি, স্বাস্থ্যকেন্দ্র ও জরুরি সেবাকেন্দ্রসহ মোট ৩৯৯টি চিকিৎসা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং সংকটাপন্ন এলাকাগুলোতে জরুরি সেবা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।

শিক্ষা খাতও রেহাই পায়নি। তথ্য অনুযায়ী, ৮৭৫টি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ৩২টি বিশ্ববিদ্যালয় হামলার শিকার হয়েছে। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এছাড়া -এর ২০টি কেন্দ্র, যার মধ্যে শাখা, ঘাঁটি ও গুদাম অন্তর্ভুক্ত, সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে জানান তিনি।

পর্যবেক্ষকদের মতে, বেসামরিক অবকাঠামোর ওপর এই ব্যাপক হামলা দেশটির মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং পুনর্গঠনের চ্যালেঞ্জ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

এই শাখার আরও খবর

আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : একে আজাদ

মেলবোর্ন, ১০ জুন- দেশে ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে মূল্য প্রতিযোগিতার চাপের কারণে বড় ধরনের জনবল সংকোচনের পরিকল্পনার কথা জানিয়েছেন দেশের…

পুঁজিগত মুনাফা কর ও নেগেটিভ গিয়ারিং সংস্কার নিয়ে অস্ট্রেলিয়ায় তীব্র বিতর্ক

মেলবোর্ন, ১০ জুন- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সরকারের প্রস্তাবিত পুঁজিগত মুনাফা কর (ক্যাপিটাল গেইনস ট্যাক্স বা সিজিটি) এবং নেগেটিভ গিয়ারিং ব্যবস্থার পরিবর্তনকে ঘিরে দেশজুড়ে বিতর্ক…

ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠকে গুরুত্ব পাচ্ছে সংখ্যালঘু নিরাপত্তা

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দিরে ভাঙচুর, অপহরণ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বিষয়টি নতুন করে আঞ্চলিক কূটনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে…

বাংলাদেশে হিন্দুদের ভূমি হারানো ও দেশত্যাগের পেছনে ‘অর্পিত সম্পত্তি আইন’ নিয়ে নতুন করে বিতর্ক

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ভূমি হারানো, দেশত্যাগ এবং অর্পিত সম্পত্তি আইন (ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট) ঘিরে পুরোনো বিতর্ক আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি প্রকাশিত এক…

‘জ্বালানি খাতে দুর্নীতিকে টিকিয়ে রাখছে বিশ্বব্যাংক’, বিস্ফোরক অভিযোগ অর্থনীতিবিদ আনিস চৌধুরীর

মেলবোর্ন, ১০ জুন- বাংলাদেশের জ্বালানি খাতে দীর্ঘদিনের দুর্নীতি ও লুটপাটের সংস্কৃতিকে পরোক্ষভাবে সহায়তা করছে বিশ্বব্যাংক। এমন অভিযোগ তুলে কঠোর সমালোচনা করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতিসংঘের সাবেক…

অস্ত্রের মুখে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মেলবোর্ন, ১০ জুন- কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাকাতির পাশাপাশি পরিবারের দুই সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au