বিনোদন

হাঁটতে পারছেন না হৃতিক রোশন!

  • 4:03 pm - March 16, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার

হৃতিক রোশনের ব্যক্তিত্বে মুগ্ধ হননি, এমন মানুষের সংখ্যা কম। শুধু ব্যক্তিত্বই নয়, ‘মানুষ’ হৃতিকের ভক্তের সংখ্যাও অগণিত। তাঁর সুদর্শন চেহারা, সুঠাম শরীরী গড়ন আর নাচের হিল্লোল বরাবরই মহিলামহলে চর্চার বিষয়। বলিউডের সেই সুপারস্টারের জীবনে আচমকাই এমন কী ঘটল, যার জন্যে ক্রাচ নিয়ে হাঁটতে হচ্ছে তাঁকে? দেব মুখোপাধ্যায়ের শেষযাত্রায় হৃতিক রোশনকে খুড়িয়ে হাঁটতে দেখেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।

শুক্রবার জুহুর পবনহংস শ্মশানে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন হৃতিক। সেখানেই দেখা গেল, পরনে সাদামাটা পোশাক। চোখে রোদচশমা। হাতে ক্রাচ নিয়ে ধীরে ধীরে খুড়িয়ে হাঁটছেন অভিনেতা। সেই ক্যামেরাবন্দি দৃশ্য পাপারাজ্জিদের সুবাদে বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। যা দেখে উৎকণ্ঠায় রয়েছেন অনুরাগীরা। কীভাবে এমন পরিস্থিতির শিকার হৃতিক? জানতে চাইছেন সকলে। বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘ওয়ার ২’ ছবিতে অ্যাকশন দৃশ্যের মহড়া দিতে গিয়েই বিপত্তি ঘটেছে। হাঁটুতে মারাত্মক চোট পেয়েছেন বলিউডের ‘গ্রীক গড’। চিকিৎসকরা আপাতত শুটিং থেকে বিরতি নিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন হৃতিককে। খুব হাঁটাচলা করাও বারণ তাঁর।

হৃতিক রোশনের ম্যানেজার এই খবর নিশ্চিত করে জানিয়েছেন, “হাঁটুতে ভীষণ চোট পেয়েছেন অভিনেতা। শুটিং করতে গিয়ে নয়, বরং ‘ওয়ার ২’ ছবির অ্যাকশন দৃশ্যের মহড়া দিতে গিয়েই এমন বিপত্তি ঘটেছে। চিকিৎসক আপাতত কিছু দিন বিশ্রামে থেকে তার পর শুটিংয়ে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁকে।” প্রসঙ্গত, অয়ন মুখোপাধ্যায় আপাতত হৃতিককে নিয়ে ‘ওয়ার ২’ ছবির পরিচালনায় ব্যস্ত। তার মাঝেই বাবাকে হারিয়েছেন। তাই শারীরিক পরিস্থিতি ঠিক না থাকলেও শুক্রবার পরিচালকের বাবার শেষকৃত্যে যোগ দিতে ছুটে গিয়েছিলেন হৃতিক রোশন।

এই শাখার আরও খবর

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ডেরা বুগতি জেলায় মাই সোভাই নামে এক নারী লোকসংগীতশিল্পীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা। হামলার পর ঘটনাস্থলেই তার মৃত্যু…

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব

চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের…

মাইকা মিলারের রহস্যময় মৃত্যু নিয়ে নেটফ্লিক্সে নতুন তথ্যচিত্র

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ২০২৪ সালে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর তাঁর মৃত্যু ঘিরে তৈরি হওয়া নানা প্রশ্ন ও বিতর্ক এবার উঠে এসেছে…

কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ক্ষতিগ্রস্তের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ঐতিহাসিক বড় সরদারবাড়িতে ‘কোক স্টুডিও বাংলা’ চতুর্থ মৌসুমের শুটিংয়ের সময় প্রত্নতাত্ত্বিক স্থাপনার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au