বিশ্ব

সিটাডেল লাফেরিয়ের-এ পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত

ইস্টার সমাবেশে মর্মান্তিক দুর্ঘটনা

  • 9:11 pm - April 12, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ এপ্রিল- হাইতির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিটাডেল লাফেরিয়ের-এ ইস্টার উপলক্ষে আয়োজিত এক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দেশটির নর্ড বিভাগের মিলো শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সিভিল প্রোটেকশনের প্রধান জেন হেনরি পিটিট জানান, বার্ষিক এই সমাবেশে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। হঠাৎ ভিড় বেড়ে যাওয়ায় প্রবেশপথের কাছে বিশৃঙ্খলা তৈরি হয় এবং এক পর্যায়ে পদদলিতের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি গভীর শোক প্রকাশ করে বলেন, একটি পর্যটন অনুষ্ঠানের সময় বহু তরুণ-তরুণীর উপস্থিতিতে এই দুর্ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে কাজ করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্গটির প্রতিষ্ঠা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থী উপস্থিত হন। এ সময় হঠাৎ ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে পদদলিতের ঘটনা ঘটে।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই দুর্গটি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফ নির্মাণ করেন। বর্তমানে এটি হাইতির স্বাধীনতার প্রতীক এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃত।

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au