বিশ্ব

ভোটাধিকার মৌলিক নয়, বিধিবদ্ধ অধিকার মাত্র: সুপ্রিম কোর্টের স্পষ্ট রায়

  • 11:43 pm - April 12, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ এপ্রিল- ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভোট দেওয়ার অধিকার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কোনও মৌলিক অধিকার নয়, বরং এটি সম্পূর্ণভাবে আইনের মাধ্যমে নির্ধারিত একটি বিধিবদ্ধ অধিকার।

রাজস্থানের একটি সমবায় সমিতির নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ এই পর্যবেক্ষণ দেয়। আদালত জানায়, ভোটাধিকার এবং প্রার্থী হওয়ার অধিকার দু’টি আলাদা বিষয় হলেও এগুলোর কোনওটিই সাংবিধানিকভাবে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়। এগুলো নির্ধারিত হয় সংশ্লিষ্ট আইন ও বিধির শর্ত অনুযায়ী।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, “ভোটাধিকার বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কোনও মৌলিক অধিকার নয়, বরং সম্পূর্ণ বিধিবদ্ধ অধিকার। আইন যে সীমা নির্ধারণ করে দিয়েছে, সেই সীমার মধ্যেই এই অধিকারগুলো কার্যকর।”

মামলার সূত্রে জানা যায়, রাজস্থানের ‘ডিস্ট্রিক্ট মিল্ক প্রোডিউসারস কো-অপারেটিভ ইউনিয়ন’ তাদের পরিচালন কমিটির নির্বাচনের জন্য কিছু নিজস্ব উপআইন চালু করেছিল। সেখানে প্রার্থীদের যোগ্যতার কিছু শর্ত নির্ধারণ করা হয়। এই শর্তের বৈধতা নিয়ে প্রথমে রাজস্থান হাইকোর্টে মামলা হয় এবং আদালত সেই উপআইন বাতিল করে দেয়।

পরবর্তীতে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে শীর্ষ আদালত হাইকোর্টের রায় বাতিল করে দেয়। সুপ্রিম কোর্ট জানায়, সমবায় আইনে ইতোমধ্যে এই ধরনের বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে। ফলে হাইকোর্টের ওই সিদ্ধান্ত যথাযথ ছিল না।

শীর্ষ আদালত আরও জানায়, সংশ্লিষ্ট উপআইনগুলো শুধু প্রার্থিতার যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করেছিল, এতে ভোটাধিকার সীমিত করা হয়নি। সেই ভিত্তিতেই সমবায় সমিতির ওই উপআইনগুলোর বৈধতা বহাল রাখা হয়।

এই শাখার আরও খবর

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

মেলবোর্ন, ১৮ জুন- দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও হত্যার ঘটনার বিচার দাবিতে ৭ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ…

অস্ট্রেলিয়ার কাছে একদিনে দুবার হারল বাংলাদেশ

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক সাফল্যের আনন্দ কাটতে না কাটতেই একদিনে দুই পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। চট্টগ্রামে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে…

চুক্তি লঙ্ঘন হলে আবারও ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা চুক্তি নিয়ে কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, চুক্তির শর্ত বাস্তবায়নে…

রোনালদোর শেষ বিশ্বকাপ মিশনে শিরোপা স্বপ্নে উজ্জীবিত পর্তুগাল

মেলবোর্ন, ১৭ জুন- বিশ্বকাপ ২০২৬-এ নতুন আশার আলো নিয়ে মাঠে নামছে পর্তুগাল। ছয়টি বিশ্বকাপ খেলা কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য এটি হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।…

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

মেলবোর্ন, ১৭ জুন- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ঐতিহাসিক সমঝোতা চুক্তির একটি ১৪ দফার খসড়া প্রকাশ্যে এসেছে। ফাঁস হওয়া এই সমঝোতা স্মারকে যুদ্ধের অবসান, হরমুজ…

আইফোন চুরির অপবাদে ছাত্রাবাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ, উত্তাল লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসে আইফোন চুরির অপবাদ দিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au