বিশ্ব

২০২৭ সালের মধ্যে পুরো রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির

  • 2:23 am - April 14, 2026
  • পঠিত হয়েছে:২৫৫ বার
আরাকান আর্মির,ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ এপ্রিল- মিয়ানমারের রাখাইন রাজ্যে আগামী ২০২৭ সালের মধ্যে ‘চূড়ান্ত বিজয়’ অর্জনের ঘোষণা দিয়েছে দেশটির শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রধান মেজর জেনারেল তোয়াই ম্রা নাইং।

শুক্রবার দেওয়া ভাষণে তিনি বলেন, পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাবে তাদের বাহিনী। একই সঙ্গে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বিতভাবে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

২০২৩ সালের শেষ দিক থেকে শুরু হওয়া সামরিক অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে আরাকান আর্মি। এ পর্যন্ত তারা রাখাইন রাজ্যের ১৪টি টাউনশিপ এবং দক্ষিণ চিন রাজ্যের পালেতওয়া নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে রাখাইনের মাত্র তিনটি গুরুত্বপূর্ণ টাউনশিপ-রাজধানী সিত্তুয়ে, কিয়াকফিউ ও মানাউং-এখনও জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

২০২৩ সালের ১৩ নভেম্বর রাখাইনে জান্তা-বিরোধী বড় ধরনের অভিযান শুরু করে এএ। এর কিছুদিন আগে উত্তরাঞ্চলীয় শান রাজ্যে ‘অপারেশন ১০২৭’ চালু করে ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’, যার অন্যতম সদস্য আরাকান আর্মি। এই জোটের সমন্বিত অভিযানে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে জান্তা বাহিনীর ওপর চাপ বেড়েছে।

সামরিক সাফল্যের পাশাপাশি নিজেদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে প্রশাসনিক কাঠামোও গড়ে তুলেছে আরাকান আর্মি। সেখানে তারা আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করেছে বলে জানা গেছে। তবে জান্তা বাহিনীর অব্যাহত বিমান ও নৌ হামলার কারণে বেসামরিক মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরাকান আর্মিকে শুভেচ্ছা জানিয়েছে ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’-এর অন্যান্য সদস্য, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। এছাড়া জান্তা-বিরোধী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি), ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী কমিটি (সিআরপিএইচ) এবং আরও ৪০টির বেশি সশস্ত্র গোষ্ঠী অভিনন্দন বার্তা দিয়েছে।

২০০৯ সালের ১০ এপ্রিল মিয়ানমার-চীন সীমান্তের লাইজায় মাত্র ২৬ জন সদস্য ও একটি আগ্নেয়াস্ত্র নিয়ে যাত্রা শুরু করেছিল আরাকান আর্মি। প্রায় দেড় দশকে তারা এখন দেশটির অন্যতম শক্তিশালী বিদ্রোহী শক্তিতে পরিণত হয়েছে।

বিশ্লেষকদের মতে, আরাকান আর্মির এই অগ্রযাত্রা মিয়ানমারের চলমান সংঘাতকে নতুন মাত্রা দিচ্ছে এবং দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়াচ্ছে।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au