বাংলাদেশ

বিজ্ঞপ্তির কার্যকারিতাও স্থগিতের নির্দেশ

এনটিআরসিএর প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হাইকোর্টে স্থগিত

  • 8:54 pm - April 16, 2026
  • পঠিত হয়েছে:২৪৪ বার
হাইকোর্ট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ এপ্রিল- বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর অধীনে অনুষ্ঠিতব্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নিয়োগসংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা আপাতত স্থগিত হয়ে গেল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির বুলবুল। তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য নির্ধারিত পরীক্ষা দুই মাসের জন্য স্থগিত করার পাশাপাশি গত ২৫ মার্চ জারি করা এনটিআরসিএর সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও একই মেয়াদের জন্য স্থগিত করা হয়েছে।

এছাড়া ওই সংশোধিত বিজ্ঞপ্তি কেন অবৈধ ও আইনগত ক্ষমতার বাইরে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকার ও এনটিআরসিএর প্রতি চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

দেশের বিভিন্ন এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারীর করা রিটের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে মোট ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়। ওই বিজ্ঞপ্তিতে প্রার্থীদের জন্য ১০ থেকে ১৫ বছরের শিক্ষকতা অভিজ্ঞতার শর্ত নির্ধারণ করা হয়েছিল।

তবে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পরপরই নীতিমালায় পরিবর্তন আনা হয়। আবেদনপত্র জমা দেওয়ার ১৯ দিন পর স্কুল ও কলেজের জন্য এবং ২৫ দিন পর ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, টেকনোলজি, ডিপ্লোমা ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করা হয়। নতুন নীতিমালা অনুযায়ী সব ধরনের প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে প্রার্থীদের জন্য ন্যূনতম ১৮ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়।

এই আকস্মিক পরিবর্তনের কারণে অনেক আবেদনকারী নিজেদের ক্ষতিগ্রস্ত দাবি করে আদালতের শরণাপন্ন হন। তাদের অভিযোগ, আবেদন আহ্বানের পর শর্ত পরিবর্তন করা আইনসঙ্গত নয় এবং এতে প্রার্থীদের সমান সুযোগ ক্ষুণ্ন হয়েছে।

আদালতের এই আদেশের ফলে নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে সংশোধিত নীতিমালা ও বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় বিষয়টি এখন বিচারাধীন অবস্থায় রয়েছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au