বিশ্ব

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ক্ষোভ, বাংলাদেশসহ ১২ দেশের তীব্র নিন্দা

  • 8:22 pm - April 19, 2026
  • পঠিত হয়েছে:২৮৪ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৯ এপ্রিল- সোমালিল্যান্ডে কূটনৈতিক প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েল। এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতির পরিপন্থি আখ্যা দিয়ে বাংলাদেশসহ ১২টি মুসলিম দেশ তীব্র নিন্দা জানিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সৌদি আরব, বাংলাদেশ, মিশর, সোমালিয়া, সুদান, লিবিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তারা বলেন, তথাকথিত ‘সোমালিল্যান্ড’-এ প্রতিনিধি নিয়োগের উদ্যোগ সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়, কোনো দেশের ঐক্য ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে এমন একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিতে পারে না। তারা আরও উল্লেখ করেন, ইসরায়েলের এই উদ্যোগ জাতিসংঘ সনদ এবং আফ্রিকান ইউনিয়নের নীতিমালারও পরিপন্থি, যা আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের সামিল এবং একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে।

পররাষ্ট্রমন্ত্রীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, হর্ন অব আফ্রিকা অঞ্চল আগে থেকেই ভৌগোলিক ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর। এই প্রেক্ষাপটে ইসরায়েলের এমন পদক্ষেপ ওই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।

এর আগে ২০২৫ সালের ২৬ ডিসেম্বর ইসরায়েল একমাত্র দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়, যা সোমালিয়া সরকার সরাসরি প্রত্যাখ্যান করে। সোমালিয়া দীর্ঘদিন ধরেই সোমালিল্যান্ডকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই সিদ্ধান্ত মুসলিম বিশ্বের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গের তারাপীঠে পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৬ পুণ্যার্থী

মেলবোর্ন, ১৭ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন পুণ্যার্থী নিহত হয়েছেন। সোমবার ভোরে রামপুরহাট শহরের কাছে তারাপীঠ…

এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ?

দেশের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য থাকা প্রায় ২৫ লাখ আসনের মধ্যে এবার প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন ফাঁকা থাকার আশঙ্কা তৈরি হয়েছে। ২০২৬ সালের…

ডেমরায় বোমাসদৃশ দুটি বস্তুসহ যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ১৭ আগষ্ট- রাজধানীর ডেমরার সানারপাড়া এলাকা থেকে বোমাসদৃশ দুটি বস্তুসহ মো. জুয়েল ভুঞা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে পুলিশের কাউন্টার টেরোরিজম…

নদীয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ আগষ্ট- পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বাড়ি ফেরার পথে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার…

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

মেলবোর্ন, ১৭ আগষ্ট- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। সোমবার থেকে শুরু হওয়ার কথা…

জাতীয় শোক দিবসে মেলবোর্নে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

মেলবোর্ন, ১৭ আগষ্ট- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট স্মরণে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au