বাংলাদেশ

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে জানাল বড় ভাই

  • 4:07 pm - May 01, 2026
  • পঠিত হয়েছে:২৮৫ বার
নিহত নয়ন ফকির। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ মে- ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই প্রবাসী ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর বড় ভাই ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে হত্যার কথা স্বীকার করেন এবং নিহত ভাইয়ের মরদেহও দেখান বলে জানা গেছে।

নিহত ব্যক্তি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছোট ছেলে নয়ন ফকির। অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ফকিরও একই পরিবারের সদস্য। স্থানীয় সূত্র ও পরিবার জানিয়েছে, দুই ভাইই দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাস জীবন কাটাচ্ছিলেন।

নিহতের পরিবার জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। ওই বিরোধের জেরেই বৃহস্পতিবার রাতে বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই হুমায়ুন ফকির পরিবারের সদস্যদের ভিডিও কল করেন এবং সেখানে তিনি ছোট ভাইয়ের মরদেহ দেখান ও হত্যার বিষয়টি স্বীকার করেন। এই ভয়াবহ দৃশ্য দেখে পরিবারে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে ইতালির স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন ফকির প্রায় ১২ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। তিনি প্রথমে লিবিয়ায় যান, পরে সেখান থেকে ইতালিতে প্রবেশ করেন। ২০২৩ সালে তিনি তার ছোট ভাই নয়ন ফকিরকে ইতালিতে নিয়ে যান বলে জানা গেছে।

ঘটনার পেছনে পারিবারিক সম্পর্ক ও দাম্পত্য বিষয়ক বিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দাবি করেছেন এক ঘনিষ্ঠ বন্ধু। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, হুমায়ুন ফকিরের দুটি বিয়ে ছিল। তিনি সম্প্রতি তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এ বিষয়ে ছোট ভাই নয়ন ফকির তাকে বাধা দেন। এই বিষয়কে কেন্দ্র করেই দুই ভাইয়ের মধ্যে বিরোধ আরও তীব্র হয় এবং শেষ পর্যন্ত তা হত্যাকাণ্ডে রূপ নেয়।

এ ঘটনায় টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে বলে তারা জেনেছেন। বিষয়টি সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়েছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au