বিশ্ব

মমতার অভিযোগের উত্তর দিল নির্বাচন কমিশন

  • 4:37 pm - May 06, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার
মমতার অভিযোগের উত্তর দিল নির্বাচন কমিশন, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,৬ মে- পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা ভোট কারচুপির অভিযোগ নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। তিনি অভিযোগ করেছিলেন, কমিশনের সহায়তায় বিজেপি অন্তত ১০০টি আসন “লুট” করে নিয়েছে।

তবে পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) মনোজ কুমার আগরওয়াল এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ভোট গণনা প্রক্রিয়া ছিল সম্পূর্ণ স্বচ্ছ, নিয়ম মেনে এবং পর্যবেক্ষণের আওতায় পরিচালিত।

সিইও আরও জানান, কলকাতা দক্ষিণ জেলার জেলা নির্বাচন অফিসারের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে যে গণনাকেন্দ্রের সিসিটিভি বন্ধ রাখা বা গণনাকেন্দ্র থেকে কাউকে জোর করে বের করে দেওয়ার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার ভাষায়, এসব অভিযোগ মূলত “মনগড়া ও অসত্য দাবি”।

এর আগে সোমবার রাতে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভোট গণনায় অনিয়ম হয়েছে এবং ফলাফল প্রভাবিত করা হয়েছে। তিনি সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

নির্বাচনের ফলে নিজের ভবানীপুর আসন থেকে তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হন বলে জানা গেছে। পরাজয়ের পর থেকেই ভোট গণনা প্রক্রিয়া নিয়ে তার অভিযোগ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে।

এদিকে নির্বাচন কমিশন বলছে, পুরো প্রক্রিয়া কঠোর নজরদারির মধ্যে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au