বিজেপির জয়ের দুই দিন পরই কলকাতার নিউমার্কেটে বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙচুর
মেলবোর্ন, ৬ মে- ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল বিজয়ের মাত্র দুই দিনের মাথায় কলকাতার ঐতিহাসিক নিউমার্কেট এলাকায় বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।…
মেলবোর্ন, ৬ মে- অস্ট্রেলিয়ায় নির্বাচনী প্রচারণার সময় এক কবিতণ্ডার ঘটনায় লিবারেল দলের সিনেটর জেমস প্যাটারসনের কাছে ক্ষমা চেয়েছেন ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন। অভিযোগ উঠেছে, ওই ঘটনায় ওয়ান নেশন দলের এক স্বেচ্ছাসেবক সিনেটরের হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেন।
জানা গেছে, ফ্যারার আসনের প্রার্থী রাইসা বুটকোভস্কির পক্ষে প্রচারণা চালাতে আলবারিতে অবস্থান করছিলেন জেমস প্যাটারসন। এ সময় একটি পোস্টারকে ঘিরে তার সঙ্গে ওয়ান নেশন দলের এক স্বেচ্ছাসেবকের তর্ক বাধে। ওই পোস্টারে ওয়ান নেশনের প্রার্থী ডেভিড ফার্লির বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য ছিল।
তর্কের একপর্যায়ে স্বেচ্ছাসেবকটি অভিযোগ করেন, ফার্লির আগের রাজনৈতিক সংশ্লিষ্টতাকে ইচ্ছাকৃতভাবে নেতিবাচকভাবে ব্যবহার করছেন প্যাটারসন। তবে জবাবে সিনেটর বলেন, ভোটারদের সব তথ্য জানার অধিকার রয়েছে। এ সময় তিনি নিজের ফোন বের করে পুরো ঘটনা ধারণ করতে শুরু করেন।
পরে কথোপকথন তীব্র হলে স্বেচ্ছাসেবকটি তার ফোন কেড়ে নেন বলে অভিযোগ করা হয়। ঘটনার পর ওয়ান নেশন নেতা পলিন হ্যানসন বলেন, ফার্লি নিজেই প্যাটারসনের সঙ্গে যোগাযোগ করে তার খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, প্যাটারসন শারীরিকভাবে আঘাত পাননি, তবে ঘটনার জন্য দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
হ্যানসন আরও বলেন, বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত করতে চাইলে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে এবং যেসব স্বেচ্ছাসেবক ঘটনাটি দেখেছেন, তাদের বক্তব্য দিতে উৎসাহিত করা হবে।
এদিকে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ডেভিড ফার্লি বলেন, তিনি সবসময় সম্মানজনক আচরণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার অংশগ্রহণে বিশ্বাসী।
ঘটনার বিষয়ে জানতে চাইলে হ্যানসন জানান, অভিযুক্ত স্বেচ্ছাসেবককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং সবাই যেন নিরাপদে ও বাধাহীনভাবে চলাফেরা করতে পারে, সেটি নিশ্চিত করা জরুরি।
তবে হ্যানসন এটিও উল্লেখ করেন, এ ধরনের ঘটনা শুধু তাদের দলেই নয়, অন্যান্য রাজনৈতিক দলেও মাঝে মাঝে দেখা যায়। তিনি বলেন, ভোটকেন্দ্রসহ বিভিন্ন স্থানে এমন আচরণ আগে ঘটেছে এবং তারা এসব কর্মকাণ্ডকে সমর্থন করেন না।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au