বিশ্ব

২৪ ঘণ্টায় লেবাননে নিহত ৩১

  • 9:29 pm - May 09, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ মে- যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে আবারও ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে টানা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন। পরিস্থিতি নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

শনিবার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় ব্যাপক প্রাণহানি ঘটে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, গত ২ মার্চ নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি।

টাইর জেলার তুরা শহরে চালানো দুটি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হন। হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক কিশোরীকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছিলেন উদ্ধারকারীরা। অন্যদিকে হাসবাইয়া জেলার কাফারশৌবা ও কাফারহামামের মাঝামাঝি এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন এক সিভিল ডিফেন্স কর্মী।

এ ছাড়া বিন্ত জবেইল ও নাবাতিয়েহ জেলাতেও একাধিক হামলার ঘটনা ঘটেছে। আস-সুলতানিয়াহ এলাকায় পৃথক হামলায় অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসরায়েলের হামলার জবাবে পাল্টা আক্রমণের দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলের নাহারিয়ার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কয়েক ঘণ্টা পর আরেকটি সামরিক স্থাপনায় ব্যাপক ড্রোন হামলার দাবিও করে গোষ্ঠীটি।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ অভিযোগ করে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। তাই তারা পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং পরে সেটির মেয়াদ ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়। তবে যুদ্ধবিরতির মধ্যেও প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার খবর পাওয়া যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে না এলে লেবানন-ইসরায়েল সীমান্তে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং তা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন সংকটে ফেলতে পারে।

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au