বিশ্ব

নিষেধাজ্ঞা ঘিরে ফের উত্তপ্ত ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক

  • 12:34 am - May 11, 2026
  • পঠিত হয়েছে:২০ বার
নিষেধাজ্ঞা ঘিরে ফের উত্তপ্ত ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক ।ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১০ মে- নিষেধাজ্ঞা ও সামরিক উত্তেজনা ঘিরে আবারও তীব্র হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে ইরান সতর্ক করেছে, ভবিষ্যতে দেশটির ওপর কোনো হামলা হলে তার জবাব হবে আরও কঠিন ও অপ্রত্যাশিত।

রোববার ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব একাধিক বক্তব্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশে কড়া বার্তা দেয়। ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ইরানকে আবার লক্ষ্যবস্তু করা হলে প্রতিপক্ষকে নতুন ধরনের অস্ত্র, ভিন্ন কৌশল এবং নতুন যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুত থাকতে হবে। তার দাবি, আগের তুলনায় এবার আরও শক্ত প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত তেহরান।

এদিকে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির এক মুখপাত্র বলেছেন, ইরানের ধৈর্যের সীমা প্রায় শেষ। ইরানের জাহাজ বা রাষ্ট্রীয় স্বার্থে আঘাত এলে তার প্রতিক্রিয়া হবে ‘কঠোর ও বিস্ময়কর’।

এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করা দেশগুলো হরমুজ প্রণালি ব্যবহারের ক্ষেত্রে জটিল পরিস্থিতির মুখে পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, প্রকাশ্যে কঠোর বক্তব্য দিলেও পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকতে পারে। আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকাতে বিভিন্ন পক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে ইরানের অভ্যন্তরেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে জাতীয়তাবাদী মনোভাবে অনেক মানুষ সরকারের প্রতি সমর্থন জানাচ্ছেন, অন্যদিকে নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই সমুদ্রপথ দিয়েই পরিবাহিত হয়।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

হান্টাভাইরাস আতঙ্কে টেনেরিফে নোঙর, যাত্রী সরিয়ে নেওয়ার প্রস্তুতি

মেলবোর্ন,১০ মে- প্রাণঘাতী হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরি এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে পৌঁছেছে। জাহাজটিতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও আটজন অসুস্থ হয়েছেন। পরিস্থিতি…

বেঙ্গালুরুতে নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

মেলবোর্ন,১০ মে- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফর ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। রোববার বেঙ্গালুরুর উপকণ্ঠে একটি অনুষ্ঠানস্থলের কাছ থেকে অন্তত দুটি জেলেটিন স্টিক বিস্ফোরক…

সব মামলায় আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

মেলবোর্ন,১০ মে- হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার কারামুক্তিতে এখন…

কঙ্গোতে মিলিশিয়া হামলায় নিহত অন্তত ৬৯

মেলবোর্ন,১০ মে-  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ভয়াবহ মিলিশিয়া হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, খনিজসম্পদসমৃদ্ধ এই অঞ্চলে…

১১ হাজার ক্যারেট রুবি মিলল মিয়ানমারের মোগোকে

মেলবোর্ন,১০ মে- মিয়ানমারের মান্দালয় অঞ্চলের ঐতিহাসিক মোগোক খনি এলাকা থেকে ১১ হাজার ক্যারেট ওজনের একটি বিরল রুবি পাথর উদ্ধার করেছেন খনিশ্রমিকরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে,…

১৬ বছরের অরবান যুগের অবসান, হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার

মেলবোর্ন,১০ মে- হাঙ্গেরিতে দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার মাজিয়ার। শনিবার রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au