বিশ্ব

এক ক্ষেপণাস্ত্রেই একাধিক লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা দেখাল ভারতের উন্নত ‘অগ্নি’ পরীক্ষা

  • 10:32 pm - May 11, 2026
  • পঠিত হয়েছে:২৬৭ বার
একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে সক্ষম ‘অগ্নি’ সিরিজের উন্নত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১১ মে- একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে সক্ষম ‘অগ্নি’ সিরিজের উন্নত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড যৌথভাবে এই পরীক্ষা পরিচালনা করে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি ভারতের কৌশলগত ক্ষেপণাস্ত্র সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ৮ মে ওড়িশা উপকূলের ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করা হয়। পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল বা এমআইআরভি প্রযুক্তির সফল প্রয়োগ। এই প্রযুক্তির মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র থেকেই ভিন্ন ভিন্ন ভৌগোলিক অবস্থানে থাকা একাধিক লক্ষ্যবস্তুতে পৃথকভাবে আঘাত হানা সম্ভব।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি একাধিক ওয়ারহেড বা বিস্ফোরক বহন করে সফলভাবে উড্ডয়ন করে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে।

পরীক্ষার পুরো সময়জুড়ে ভূমি ও সমুদ্রভিত্তিক একাধিক পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ক্ষেপণাস্ত্রটির গতিপথ, গতি এবং আঘাতের নির্ভুলতা পর্যবেক্ষণ করা হয়। ফ্লাইট ট্র্যাকিং ডাটা বিশ্লেষণে দেখা গেছে, মিশনের সব লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এমআইআরভি প্রযুক্তি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। কারণ একটি ক্ষেপণাস্ত্র থেকে বিচ্ছিন্ন হওয়া প্রতিটি ওয়ারহেড আলাদা গতিপথ অনুসরণ করে পৃথক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সবগুলোকে একসঙ্গে প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

যদিও ডিআরডিও এখনো ক্ষেপণাস্ত্রটির আনুষ্ঠানিক নাম প্রকাশ করেনি, তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এটিকে ‘অগ্নি-৫’ সিরিজের উন্নত সংস্করণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, এই পরীক্ষা ভারতের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম সক্ষমতা আরও শক্তিশালী করার কৌশলগত পরিকল্পনার অংশ।

এর আগে ভারত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমেও নিজেদের সামরিক সক্ষমতার প্রদর্শন করেছে। সর্বশেষ এই পরীক্ষা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ ও ইসলামাবাদমুখী পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচিকে কেন্দ্র…

১৫ মিনিটের জন্য বোয়িং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ সেপ্টেম্বর মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসনের সঙ্গে…

১৪ কোটি টাকার সার কালোবাজারির অভিযোগ, ১০ ডিলারসহ কারাগারে ১৫

শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা মামলায় ১০ বিসিআইসি সার ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২২…

তিন শিশুকে ছুরিকাঘাতের অভিযোগ, একজন নিহত: নারীর বিরুদ্ধে হত্যা মামলা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ব্লু মাউন্টেনস এলাকায় গাড়ির ভেতরে তিন শিশুকে ছুরিকাঘাতের অভিযোগে ৪২ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। হামলায়…

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পাম্প থেকে বাজার—প্রভাব পড়বে সর্বত্র

দেশে যেন নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে জ্বালানি তেলের দাম বাড়ার খবর। সাধারণ মানুষ যখন মূল্যস্ফীতির চাপে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়ে আবারও চার…

রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় আর নেই

বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৭৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস এক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au