বিশ্ব

বিধানসভার ফল নিয়ে আদালতের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়

  • 4:05 am - May 12, 2026
  • পঠিত হয়েছে:১৯৭ বার
বিধানসভার ফল নিয়ে আদালতের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায় । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১২ মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের মাধ্যমে বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ায় নির্বাচনের ফলাফল প্রভাবিত হয়েছে এবং এর সুবিধা পেয়েছে বিজেপি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ ৮০ হাজার নাম বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। দলটির দাবি, এসব ভোটার বাদ পড়ার কারণে অন্তত ৩১টি আসনে ফল উল্টে গেছে, যেসব আসনে আগের নির্বাচনে তৃণমূল জয় পেয়েছিল।

সোমবার আদালতে তৃণমূল কংগ্রেসের সাংসদ ও জ্যেষ্ঠ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, যেসব আসনে তৃণমূল এবার হেরেছে, সেখানে বাদ পড়া ভোটারের সংখ্যা অনেক ক্ষেত্রে আগের নির্বাচনে জয়ী হওয়ার ব্যবধানের চেয়েও বেশি ছিল।

তিনি আদালতে উদাহরণ তুলে ধরে বলেন, একটি আসনে তৃণমূল প্রার্থী মাত্র ৮৬২ ভোটে পরাজিত হয়েছেন, অথচ সেই আসনে ভোটার তালিকা থেকে ৫ হাজারের বেশি নাম বাদ দেওয়া হয়েছিল।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, সামগ্রিকভাবে তৃণমূল ও বিজেপির ভোটের ব্যবধান প্রায় ৩২ লাখ হলেও ভোটার তালিকা থেকে বাদ পড়া সংক্রান্ত ৩৫ লাখের বেশি আবেদন এখনো নিষ্পত্তি হয়নি।

মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ বলেন, যদি কোনো আসনে ভোটের ব্যবধান খুব কম হয় এবং ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে ফল প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতের দ্বারস্থ হতে পারে।

আদালত জানায়, আগের শুনানিতেও এ ধরনের আবেদন করার সুযোগ রাখা হয়েছিল এবং নির্বাচন কমিশনও নির্দিষ্ট ক্ষেত্রে এমন পিটিশন দাখিল করা যেতে পারে বলে মত দিয়েছে।

অন্যদিকে নির্বাচন কমিশন তৃণমূলের অভিযোগ খণ্ডন করে নিজেদের তথ্য আদালতে উপস্থাপন করেছে। কমিশনের দাবি, মালদা ও মুর্শিদাবাদের যেসব আসনে সবচেয়ে বেশি ভোটার বাদ দেওয়া হয়েছে, সেখানেও তৃণমূল কংগ্রেসই জয় পেয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, সুজাপুরে প্রায় ১ লাখ ৫০ হাজার, রঘুনাথগঞ্জে ১ লাখ ৩০ হাজার, সামসেরগঞ্জে ১ লাখ ২৫ হাজার, রতুয়ায় ১ লাখ ২৩ হাজার এবং সূতিতে প্রায় ১ লাখ ২০ হাজার ভোটারের নাম বাদ পড়েছিল। এরপরও এসব আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল ঘিরে আদালতে এই আইনি লড়াই রাজ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। একই সঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে উত্তাল ঢাকা, আওয়ামী লীগ কি তাহলে ফিরছে?

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা…

আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর ঢাকার আদাবর থানার পাশে দুটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি…

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ

ওটিএন বাংলা ডেস্ক :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। তাঁকে নির্জন বিলে ডেকে…

ঢাকার বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

রাজধানীর বারিধারায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় এ ঘটনা…

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au