অস্ট্রেলিয়া

২০২৮ সালের নির্বাচনে কোয়ালিশনকে সমর্থনের ইঙ্গিত পলিন হ্যানসনের

ঐতিহাসিক উপনির্বাচনী জয়ের পর ওয়ান নেশন নেত্রীর ঘোষণা— প্রয়োজনে কোয়ালিশন সরকার গঠনে আস্থা ও সমর্থন দেবে দল

  • 8:36 pm - May 12, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার
অস্ট্রেলিয়ার ডানপন্থী দল ওয়ান নেশনের নেতা পলিন হ্যানসন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ মে: অস্ট্রেলিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের নেত্রী পলিন হ্যানসন ২০২৮ সালের ফেডারেল নির্বাচনে প্রয়োজনে লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনকে সরকার গঠনে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

সম্প্রতি ফ্যারার উপনির্বাচনে ঐতিহাসিক জয়ের মাধ্যমে ৭৭ বছর ধরে কোয়ালিশনের দখলে থাকা একটি আসন ছিনিয়ে নেওয়ার পর আত্মবিশ্বাসী হ্যানসন বলেন, ভবিষ্যতে সংখ্যাগরিষ্ঠতা না এলে ওয়ান নেশন “কিংমেকার” ভূমিকা পালন করতে পারে।

সোমবার দ্য অস্ট্রেলিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে পলিন হ্যানসন বলেন, “যদি কোয়ালিশন সরকার গঠনের জন্য আমাদের সমর্থন প্রয়োজন হয়, তাহলে আমি তাদের আস্থা ও সরবরাহ (supply and confidence) সমর্থন দেব।”

তবে তিনি স্পষ্ট করে জানান, তিনি কোনো মন্ত্রিত্ব চান না।

“আমি মন্ত্রী হতে চাই না, কারণ তাহলে তারা আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং খারাপ আইন সমর্থন করতে বাধ্য করবে। আমি সেটা করব না,” বলেন হ্যানসন।

তিনি আরও বলেন, “তবে যদি ভবিষ্যতে আমাদের সদস্য সংখ্যা তাদের চেয়ে বেশি হয় এবং সরকার গঠনের জন্য তাদের সমর্থন দরকার হয়, তাহলে তারা কি আমাদের একই সমর্থন দেবে? ভবিষ্যৎ কী হবে, কেউ জানে না। জনগণ ক্ষুব্ধ, জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে।”

সাউথ অস্ট্রেলিয়ার মার্চ মাসের নির্বাচনে গত ৩০ বছরের মধ্যে ওয়ান নেশনের অন্যতম সেরা ফলাফলের পর এবার দলটি প্রথমবারের মতো ফেডারেল নিম্নকক্ষে একটি আসন জয় করল।

তবে হ্যানসন বলেন, এখনই কোয়ালিশনের সঙ্গে আনুষ্ঠানিক ক্ষমতা ভাগাভাগির আলোচনা করার সময় আসেনি।

তিনি বলেন, “নির্বাচন এখনও দুই বছর দূরে। এর আগে ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসের কোয়ালিশন সরকারের সঙ্গে কাজ করার সুযোগ থাকতে পারে।”

এদিকে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি অভিযোগ করেছেন, ফ্যারার উপনির্বাচনে ওয়ান নেশনকে প্রেফারেন্স দেওয়ার মাধ্যমে লিবারেল ও ন্যাশনাল পার্টি দলটিকে বৈধতা দিচ্ছে।

কেয়ার্নসের 4CA রেডিওকে তিনি বলেন, “এখন পরিষ্কার যে লিবারেল ও ন্যাশনাল পার্টির এককভাবে সরকার গঠনের সম্ভাবনা খুবই কম।”

তিনি আরও বলেন, “তারা এখন কার্যত তিন দলীয় সরকার নিয়ে প্রকাশ্যে আলোচনা করছে। মানুষ জানে, লিবারেল-ন্যাশনাল-ওয়ান নেশন জোট সরকার কতটা অস্থিতিশীল হতে পারে।”

-The Australian

এই শাখার আরও খবর

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au