বিশ্ব

পাকিস্তানের আশ্রয়ে ইরানের সামরিক বিমান!

  • 2:50 am - May 13, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
ইরানের সামরিক বিমান ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মে- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তান এবার নতুন বিতর্কে জড়িয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সামরিক উড়োজাহাজ পাকিস্তানের বিমানঘাঁটিতে আশ্রয় নিয়েছে। তবে ইসলামাবাদ এ অভিযোগ সরাসরি নাকচ করে জানিয়েছে, এটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচার।

 প্রতিবেদনে বলা হয়, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পর যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই ইরান একাধিক উড়োজাহাজ পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ নূর খান বিমানঘাঁটিতে পাঠায়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, এসব উড়োজাহাজের মধ্যে ইরানি বিমানবাহিনীর একটি আরসি-১৩০ নজরদারি উড়োজাহাজও ছিল, যা গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহৃত হতে পারে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইরান সম্ভাব্য হামলা থেকে নিজেদের সামরিক ও বিমান চলাচল-সম্পর্কিত সম্পদ সুরক্ষায় এ পদক্ষেপ নিয়ে থাকতে পারে। একই সময়ে কিছু বেসামরিক উড়োজাহাজ আফগানিস্তানেও পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়।

তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ইরানি উড়োজাহাজ পাকিস্তানে এলেও তা কোনো সামরিক প্রস্তুতি বা গোপন আশ্রয়ের অংশ নয়। তাদের ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার সময় ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষের প্রতিনিধিদল, নিরাপত্তা কর্মকর্তা ও প্রশাসনিক সদস্যদের যাতায়াত সহজ করতে এসব উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে।

পাকিস্তান আরও দাবি করেছে, তারা নিরপেক্ষ অবস্থান বজায় রেখে আঞ্চলিক শান্তি ও সংলাপ এগিয়ে নিতে কাজ করছে। কোনো পক্ষকে সামরিক সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না বলে জানিয়েছে ইসলামাবাদ।

 এক প্রতিক্রিয়ায় পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নূর খান বিমানঘাঁটি জনবহুল এলাকার কাছে হওয়ায় সেখানে গোপনে বড় সংখ্যক সামরিক উড়োজাহাজ রাখা বাস্তবসম্মত নয়।

এদিকে আফগানিস্তানের কাবুলে ইরানের মাহান এয়ারের একটি উড়োজাহাজ অবতরণের তথ্য নিশ্চিত করলেও তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আফগানিস্তানে ইরানি সামরিক উড়োজাহাজ থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

এ ঘটনার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ-ক্ষতিপূরণ, হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্বের স্বীকৃতি এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো শর্ত দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই অভিযোগ পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্ন তৈরি করেছে। তবে ইসলামাবাদ এখনো দাবি করে যাচ্ছে, তাদের লক্ষ্য কেবল আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধান নিশ্চিত করা।

সুত্রঃ সিবিএস

এই শাখার আরও খবর

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au