বিশ্ব

যুদ্ধ থেকে পিছু হটার সুযোগ নেই : ইরানি জেনারেল

  • 2:23 am - May 14, 2026
  • পঠিত হয়েছে:২৩০ বার
যুদ্ধ থেকে পিছু হটার সুযোগ নেই : ইরানি জেনারেল ।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৪ মে- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর ইরান আর কোনো ধরনের পিছু হটার অবস্থায় নেই বলে কঠোর বার্তা দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামি নিয়্যা। তিনি বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও ইরানের সশস্ত্র বাহিনী এখনো সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।

ইরানের মাশহাদ শহরে দেওয়া এক বক্তব্যে আকরামি নিয়্যা বলেন, হরমুজ প্রণালির পশ্চিম অংশ বর্তমানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, আর পূর্ব অংশের নিরাপত্তার দায়িত্ব পালন করছে ইরানের নিয়মিত নৌবাহিনী।

তিনি দাবি করেন, চলমান সংঘাতে ইরানের সামরিক বাহিনী শত্রুপক্ষকে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে দেয়নি। তার ভাষায়, “এই যুদ্ধের পর আর পিছু হটার কোনো সুযোগ নেই।”

ইরানি এই জেনারেল আরও বলেন, যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। যদিও এ বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করেননি।

একই সঙ্গে হরমুজ প্রণালি ঘিরে নতুন সতর্কবার্তাও দেন তিনি। আকরামি নিয়্যা হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালি দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।

ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করে তিনি দাবি করেন, শত্রুপক্ষ ইরানের শক্তি সম্পর্কে যা কল্পনাও করেনি, বাস্তবে দেশটি তার চেয়েও বেশি সক্ষমতা প্রদর্শন করেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুদ্ধবিরতির অনিশ্চয়তার মধ্যেই ইরানের এই বক্তব্যকে নতুন করে শক্ত অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au