বিশ্ব

কবে নাগাদ খুলতে পারে হরমুজ প্রণালি, জানালেন মার্কিন জ্বালানিমন্ত্রী

  • 1:47 am - May 17, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
ক্রিস রাইট। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ মে- হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই আগামী কয়েক দিনের মধ্যে ইরানের সঙ্গে একটি কূটনৈতিক সমঝোতা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তেহরান যদি আন্তর্জাতিক জাহাজ চলাচলে বাধা অব্যাহত রাখে, তাহলে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালি উন্মুক্ত করবে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে দেওয়া এক বক্তব্যে ক্রিস রাইট বলেন, চলতি গ্রীষ্মের শেষ নাগাদ হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে ওয়াশিংটনের আশা। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, “আমরা চাই আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হোক। তবে ইরান যদি বৈশ্বিক জ্বালানি সরবরাহকে জিম্মি করে রাখার চেষ্টা চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না।”

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় এবং পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর হস্তক্ষেপে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা বাড়তে থাকে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ইরান যুদ্ধ ও নিরাপত্তা সংকটের কারণে এই পথ ব্যবহার করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের তেল রপ্তানিও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

মার্কিন জ্বালানিমন্ত্রী জানান, সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ছে এবং এর প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও পড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৩ ডলার।

এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি বাড়াচ্ছে বলেও জানিয়েছেন ক্রিস রাইট। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ঘাটতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত।

এদিকে মার্কিন প্রশাসনের ভেতরে ফেডারেল গ্যাস ট্যাক্স সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ওই প্রস্তাব ঘিরে দেশটিতে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au