বিশ্ব

কলম্বিয়ায় নির্বাচনের আগে ডানপন্থী প্রার্থীর ২ প্রচারকর্মী নিহত

  • 3:32 pm - May 17, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
কলম্বিয়ায় নির্বাচনের আগে ডানপন্থী প্রার্থীর ২ প্রচারকর্মী নিহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ মে- কলম্বিয়ায় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লার দুই নির্বাচনী প্রচারকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেটা প্রদেশে এই হামলার ঘটনায় নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (১৬ মে) আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লার রাজনৈতিক দল ‘ডিফেন্ডার্স অব দ্য হোমল্যান্ড’ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। দলটির দাবি, শুক্রবার রাতে কুবারাল এলাকার একটি গ্রামীণ সড়কে মোটরসাইকেলে করে ফেরার পথে হামলার শিকার হন দুই প্রচারকর্মী।

নিহতরা হলেন কুবারালের সাবেক মেয়র রজার্স মাউরিসিও ডেভিয়া এবং নির্বাচনী লজিস্টিকস দায়িত্বে থাকা ফ্যাবিয়ান কার্ডোনা। তারা ভিলাভিসেনসিও শহর থেকে প্রচারণার সামগ্রী নিয়ে ফিরছিলেন বলে জানিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়, পথিমধ্যে চারজন মুখোশধারী ব্যক্তি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

নিহত রজার্স মাউরিসিও ডেভিয়া স্থানীয় পর্যায়ে আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লার নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন। অন্যদিকে ফ্যাবিয়ান কার্ডোনা প্রচার কার্যক্রমের সরঞ্জাম ও রসদ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক ভিডিও বার্তায় আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বলেন, “তাদের কাপুরুষের মতো ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, কলম্বিয়ার সাবেক বামপন্থী গেরিলা সংগঠন ফার্কের ভিন্নমতাবলম্বী একটি অংশ এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করা হয়নি।

কলম্বিয়ার প্রশাসনও এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠীকে হামলার জন্য দায়ী করেনি। তবে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আগামী ৩১ মে কলম্বিয়ায় প্রথম দফার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে দেশটিতে রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলে বিশ্লেষকদের আশঙ্কা। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, বামপন্থী প্রার্থী ইভান সেপেদার পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা।

তিনি নির্বাচনী প্রচারণায় মাদক চক্র, গেরিলা গোষ্ঠী ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সূত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের পর বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা

মেলবোর্ন, ১৮ মে- গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । সংস্থাটি বলছে, পরিস্থিতি এখনই…

কেন হিন্দু নাম ফিরিয়ে আনছে পাকিস্তান?

মেলবোর্ন, ১৮ মে- পাকিস্তানে লাহোরে পুরোনো হিন্দু ও ঐতিহাসিক নাম ফিরিয়ে আনার সিদ্ধান্ত ঘিরে আলোচনা শুরু হয়েছে। পাঞ্জাব প্রাদেশিক সরকারের উদ্যোগে শহরের একাধিক এলাকার নাম…

তনুর পোশাকে আরও একজনের রক্তের অস্তিত্ব: পিবিআই

মেলবোর্ন, ১৮ মে- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন তথ্য সামনে এসেছে। তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার…

ভাড়া বাসা থেকে শিশুসহ একই হিন্দু পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ১৮ মে- মাদারীপুর শহরের একটি ভাড়া বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত গভীর রাতে শহরের আমিরাবাদ এলাকায় এ…

সময় ফুরিয়ে আসছে, দ্রুত সিদ্ধান্ত নিন: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

মেলবোর্ন, ১৮ মে- ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও সংঘাত নিরসনের আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে তেহরানকে কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন,…

শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক গোয়েন্দা নজরদারি, নেপথ্যে কারা

মেলবোর্ন, ১৮ মে- ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্তর্জাতিক পর্যায়ের নজরদারি ও গোয়েন্দা তৎপরতার অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রের দাবি, এই তৎপরতার কেন্দ্রে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au