বিশ্ব

যে শর্তে পদত্যাগ করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

  • 11:29 pm - May 17, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার
যে শর্তে পদত্যাগ করতে চান ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ মে-  যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে ক্রমবর্ধমান অস্থিরতা ও নেতৃত্ব সংকটের মধ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। দলীয় বিদ্রোহ, মন্ত্রীদের পদত্যাগ এবং নেতৃত্ব পরিবর্তনের চাপের মুখে তিনি ক্ষমতা ছাড়ার একটি ‘সুশৃঙ্খল সময়সূচি’ ঘোষণা করতে চান বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম এর প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমারের ঘনিষ্ঠ মিত্র ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য জানিয়েছেন, প্রধানমন্ত্রী বুঝতে পারছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। তাই তিনি নিজের মর্যাদা বজায় রেখেই দায়িত্ব ছাড়তে আগ্রহী।

এক মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, স্টারমার ক্ষমতা হস্তান্তরের জন্য একটি নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করবেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা কবে আসতে পারে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে স্টারমারের ঘনিষ্ঠ সহযোগীদের একটি অংশ তাকে এখনই সরে না গিয়ে রাজনৈতিক পরিস্থিতি আরও কিছুদিন পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের সম্ভাব্য রাজনৈতিক অবস্থান এবং উপনির্বাচনের ফল পরিস্থিতি বদলে দিতে পারে বলে তারা মনে করছেন।

তবে লেবার পার্টির ভেতরে নেতৃত্ব পরিবর্তনের আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগ, অর্থমন্ত্রী র‍্যাচেল রিভসের পৃথক অবস্থান এবং দলীয় নেতাদের গোপন তৎপরতা স্টারমারের ওপর চাপ আরও বাড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্টারমার বিশেষভাবে ক্ষুব্ধ হয়েছেন এ কারণে যে, প্রকাশ্যে সমর্থন দিলেও দলের ভেতরে অনেকে নীরবে বিকল্প নেতৃত্বের পক্ষে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে অ্যান্ডি বার্নহামের ওয়েস্টমিনস্টারে ফেরার সম্ভাবনাও লেবার পার্টির নেতৃত্ব সংকটকে আরও জটিল করে তুলেছে। দলটির ভেতরে অনেকেই মনে করছেন, ভবিষ্যৎ নির্বাচনে রিফর্ম ইউকের উত্থান ঠেকাতে নতুন নেতৃত্ব প্রয়োজন হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কিয়ার স্টারমারের নেতৃত্ব এখন সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি। আগামী কয়েক সপ্তাহের রাজনৈতিক পরিস্থিতিই ঠিক করে দেবে তিনি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে টিকে থাকবেন, নাকি লেবার পার্টি নতুন নেতৃত্বের পথে হাঁটবে।

সুত্রঃ  ডেইলি মেইল

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au