বিশ্ব

১৭ বছরের মেয়েকে কুয়ায় ফেলে, পাথর ছুড়ে হত্যা করলেন বাবা

  • 3:54 am - May 18, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত থিম্মারায়াপ্পা নিজের অপরাধ স্বীকার করেছেন। ছবি: এনডিটিভি

মেলবোর্ন, ১৮ মে-  ভারতের কর্ণাটক রাজ্যের তুমাকুরু জেলায় পারিবারিক বিরোধের জেরে ১৭ বছর বয়সী এক কিশোরীকে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। এক মাসের বেশি সময় নিখোঁজ থাকার পর পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তথ্য।

নিহত কিশোরীর নাম মেঘনা। তিনি শিরা তালুকের নিম্বে মারাডাহাল্লি গ্রামের বাসিন্দা ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেঘনার বাবা থিম্মারায়াপ্পা মেয়েকে হত্যার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় দিনমজুরির কাজ শেষে বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মেঘনার মা নির্মলা। পরে তিনি থানায় নিখোঁজ ডায়েরি করেন। একই সময়ে মেঘনার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

তদন্তে জানা যায়, মেঘনার বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে বিরোধ চলছিল। মেঘনার বয়স ১৮ বছর পূর্ণ হলে আত্মীয়ের এক ছেলের সঙ্গে তার বিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন মা ও পরিবারের অন্য সদস্যরা। এমনকি বিয়ের জন্য শাড়ি ও মঙ্গলসূত্রও কেনা হয়েছিল।

কিন্তু বাবা থিম্মারায়াপ্পা এই বিয়ের তীব্র বিরোধিতা করছিলেন। বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরে পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। ঘটনার আগের দিনও পরিবারের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার পরদিনই মেঘনা নিখোঁজ হন এবং একই সময়ে তার বাবাও বাড়ি ছেড়ে চলে যান। এতে তদন্তকারীদের সন্দেহ আরও গভীর হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে থিম্মারায়াপ্পা স্বীকার করেন, তিনি প্রথমে মেয়েকে একটি কুয়ার মধ্যে ফেলে দেন। পরে তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এরপর কুয়া থেকে মরদেহ তুলে নির্জন স্থানে গোপনে দাফন করেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ আরও জানিয়েছে, হত্যার পর সন্দেহ এড়াতে অভিযুক্ত নিজেই স্ত্রীর সঙ্গে থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করতে সহায়তা করেছিলেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, হত্যার পেছনে পারিবারিক দ্বন্দ্ব ও বিয়ে নিয়ে মতবিরোধই মূল কারণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২২ জুলাই: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au