বিশ্ব

ইরানে ফের যুদ্ধের প্রস্তুতি, সাধারণ নাগরিকরাও প্রশিক্ষণ নিচ্ছেন

  • 3:41 am - May 19, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
যুক্তরাষ্ট্রবিরোধী মিছিলে পতাকা হাতে এক নারী। রোববার তেহরানে। ছবি: এএফপি

মেলবোর্ন, ১৯ মে- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যে ইরানে সাধারণ নাগরিকদের জন্য প্রকাশ্যে সামরিক প্রশিক্ষণ কর্মসূচি দেখা গেছে। রাজধানী তেহরানের বিভিন্ন স্কয়ারে নারী, পুরুষ এমনকি কিশোরদেরও অস্ত্র ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে।

রোববার তেহরানের হাফতে তির স্কয়ারে কয়েকটি অস্থায়ী প্রশিক্ষণ বুথে সামরিক পোশাকধারী প্রশিক্ষকরা আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে ব্যাখ্যা দেন। সেখানে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ, যাদের মধ্যে নারীদেরও অস্ত্র চালানোর মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। বার্তা সংস্থা এএফপি জানায়, এসব কার্যক্রমের লক্ষ্য সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য জনসাধারণকে প্রস্তুত রাখা।

একইদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, দ্রুত শান্তিচুক্তিতে না এলে দেশটি বড় ধরনের পরিণতির মুখে পড়বে। তার এই মন্তব্যের পর তেহরানে সরকারপন্থী বিক্ষোভও অনুষ্ঠিত হয়, যেখানে কয়েকশ মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের হাতে ইরানের শীর্ষ নেতাদের ছবি ও প্রতীকী প্ল্যাকার্ড ছিল।

তেহরানের তাজরিশ স্কয়ারে অনুষ্ঠিত আরেকটি সমাবেশে অংশ নেওয়া এক তরুণী সিএনএনকে বলেন, তিনি দেশ ও জনগণের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তার বক্তব্যে সামরিক সংঘাতের সম্ভাবনা নিয়ে উদ্বেগের পাশাপাশি প্রতিরোধের মনোভাবও উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিভিন্ন শহরে নিয়মিতভাবে সরকারপন্থী সমাবেশের পাশাপাশি প্রকাশ্য অস্ত্র প্রশিক্ষণ বুথ স্থাপন করা হচ্ছে। সেখানে সাধারণ নাগরিকদের রাইফেল খোলা-জোড়া, লক্ষ্যভেদ এবং প্রাথমিক ব্যবহার শেখানো হচ্ছে।

রাজধানীর ভানক স্কয়ারে এমন একটি প্রশিক্ষণ কেন্দ্রে নারীদের কালাশনিকভ রাইফেল ব্যবহারের অনুশীলন করতে দেখা যায়। পাশাপাশি শিশু-কিশোরদেরও নিষ্ক্রিয় অস্ত্র দিয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের কার্যক্রম ইরানের অভ্যন্তরে প্রতিরক্ষামূলক প্রস্তুতির অংশ হলেও, আন্তর্জাতিকভাবে তা নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।

সুত্রঃ সিএনএন

এই শাখার আরও খবর

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ

ওটিএন বাংলা ডেস্ক :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। তাঁকে নির্জন বিলে ডেকে…

ঢাকার বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

রাজধানীর বারিধারায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় এ ঘটনা…

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের একাধিক বগিতে আগুন

ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au