বিশ্ব

পর্যটকদের জন্য নতুন বিধিনিষেধ জারি করল থাইল্যান্ড

  • 2:53 am - May 20, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার
থাইল্যান্ড। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২০ মে- পর্যটকদের জন্য চালু থাকা ভিসামুক্ত প্রবেশ সুবিধায় বড় পরিবর্তন আনছে থাইল্যান্ড। দেশটির সরকার ৬০ দিনের ভিসামুক্ত অবস্থানের সুযোগ কমিয়ে আবার ৩০ দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রে এই সময়সীমা আরও কমিয়ে ১৫ দিন করা হবে।

মঙ্গলবার থাইল্যান্ডের মন্ত্রিসভা এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে। করোনাভাইরাস মহামারির পর পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে ২০২৪ সালের জুলাইয়ে ৬০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করেছিল ব্যাংকক। সে সময় যুক্তরাষ্ট্র, ইসরায়েল, দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের শেনজেন অঞ্চলের ২৯ দেশের নাগরিকদের এই সুবিধা দেওয়া হয়।

তবে নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় সরকার এবার সেই নীতিতে পরিবর্তন আনছে। থাই সরকারের মুখপাত্র রাচাদা ধানাদিরেক জানিয়েছেন, বর্তমান ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু বিদেশি নাগরিক অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছিলেন।

সরকারি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি ভিসামুক্ত সুবিধার সুযোগ নিয়ে অবৈধ ব্যবসা, অনুমতিহীন শ্রমিক নিয়োগ, অনলাইন প্রতারণা চক্র, মানবপাচার এবং অনুমোদন ছাড়া হোটেল ও ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মতো কার্যক্রম বেড়ে যায়।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও বলেছেন, এই সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের লক্ষ্য করে নেওয়া হয়নি। বরং যারা ভিসা ব্যবস্থার অপব্যবহার করছে, তাদের নিয়ন্ত্রণ করতেই নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, স্থলসীমান্ত দিয়ে বছরে সর্বোচ্চ দুইবার ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশের সুযোগ থাকবে। ২০২৪ সালের সম্প্রসারণের আগে যে নিয়ম কার্যকর ছিল, মূলত সেই পদ্ধতিই আবার ফিরিয়ে আনা হচ্ছে।

যদিও নতুন বিধিনিষেধ কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি থাই সরকার।

বিশ্লেষকদের মতে, থাইল্যান্ড এখন একদিকে নিরাপত্তা জোরদার করতে চাইছে, অন্যদিকে পর্যটন খাতেও গতি ধরে রাখতে চাচ্ছে। কারণ দেশটির মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশের বেশি আসে পর্যটন শিল্প থেকে।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে থাইল্যান্ডে বিদেশি পর্যটক আগমন আগের বছরের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ কমেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে পর্যটক আগমনে বড় ধরনের পতন দেখা গেছে। তারপরও চলতি বছরে ৩ কোটি ৩৫ লাখ বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য বহাল রেখেছে দেশটির সরকার।

সূত্র : আল জাজিরা

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au