বিশ্ব

কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ঝুঁকি ঘোষণা WHO’র

  • 1:23 am - May 23, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার
কঙ্গোতে জাতীয় জরুরি ঝুঁকি বাড়াল WHO । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মে- গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলার নতুন ধরন ‘বুন্ডিবুগিও’ স্ট্রেইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি দেশটিতে ইবোলা সংক্রমণের ঝুঁকি জাতীয় পর্যায়ে ‘অতি উচ্চ’ হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে আঞ্চলিক পর্যায়ে ঝুঁকি ‘উচ্চ’ এবং বৈশ্বিক পর্যায়ে ‘নিম্ন’ বলে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, কঙ্গোতে ইবোলার বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ভাইরাসটির দ্রুত বিস্তারের আশঙ্কা অনেক বেশি হওয়ায় নতুন ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে। তিনি জানান, এই স্ট্রেইনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কঙ্গোতে ৮২ জনের শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছে। এছাড়া সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ১৭৭টি সন্দেহজনক মৃত্যু এবং প্রায় ৭৫০টি সন্দেহভাজন সংক্রমণের ঘটনা তদন্তাধীন রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য জরুরি সতর্কতা ও প্রতিক্রিয়া বিভাগের পরিচালক আবদিরাহমান মাহামুদ বলেন, ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি। পরিস্থিতি যেকোনো সময় আরও ভয়াবহ আকার নিতে পারে। তিনি সতর্ক করে বলেন, দ্রুত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া না হলে এটি কঙ্গোর সীমান্ত ছাড়িয়ে আফ্রিকার অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।

এদিকে প্রতিবেশী উগান্ডাতেও দুইজন আক্রান্ত শনাক্ত হয়েছেন। তারা সম্প্রতি কঙ্গো সফর করেছিলেন। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। তবে উগান্ডা সরকার দ্রুত কন্টাক্ট ট্রেসিং, জনসমাগম নিয়ন্ত্রণ এবং আক্রান্তদের আলাদা করে চিকিৎসার ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

সংক্রমণের আন্তর্জাতিক বিস্তার নিয়েও উদ্বেগ বাড়ছে। কঙ্গোতে কর্মরত এক মার্কিন নাগরিক ইবোলায় আক্রান্ত হওয়ার পর তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হয়েছে। এছাড়া উচ্চঝুঁকিতে থাকা আরেক মার্কিন নাগরিককে চেক প্রজাতন্ত্রে স্থানান্তর করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইবোলার এই নতুন ধরনটি আগের চেয়ে বেশি জটিল হতে পারে। কারণ, এর বিরুদ্ধে কার্যকর প্রতিষেধক এখনো অনুমোদন পায়নি। তবে পরীক্ষামূলকভাবে ‘ওবেলডেসিভির’ নামের একটি অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান Gilead Sciences–এর তৈরি এই ওষুধটি মূলত কোভিড-১৯ চিকিৎসার জন্য উদ্ভাবিত হয়েছিল।

ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী সিলভি ব্রিয়াঁ বলেন, ওবেলডেসিভির ইবোলার সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং অত্যন্ত কঠোর চিকিৎসা প্রটোকলের আওতায় প্রয়োগ করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে আন্তর্জাতিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না গেলে মধ্য আফ্রিকাজুড়ে নতুন জনস্বাস্থ্য সংকট তৈরি হতে পারে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের টানা জয়

এশিয়ান গেমসের পুরুষ হকিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে চলতি আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও…

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়, জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের দিকে এগিয়ে আসা শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়কে কেন্দ্র করে লাখো মানুষকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, প্রবল বাতাস, বড় ঢেউ…

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারতের আলোচনায় হবে: যুক্তরাষ্ট্র

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, শেখ হাসিনার বিষয়ে কী…

তাইওয়ানকে অস্ত্র দেওয়া যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ: তাইওয়ানি কূটনীতিক

তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশটিকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তাইওয়ানের উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া উ। তাঁর মতে, তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিত করা এবং…

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তা, সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং…

সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সাত দিনের মধ্যে পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে আগে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au