বিজ্ঞান ও প্রযুক্তি

‘কিডাল্টিং’: পলায়ন না কি জেন-জি’র টিকে থাকার লড়াই

  • 12:01 am - May 23, 2026
  • পঠিত হয়েছে:১৯৯ বার

মেলবোর্ন, ২২ মে- উগ্র ডানপন্থার বিস্তার, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণার রাজনীতি, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মানসিক চাপের মধ্যে বড় হচ্ছে বর্তমান প্রজন্মের তরুণেরা। এই অস্থির ও বিভক্ত বাস্তবতায় নিজেদের মানসিকভাবে টিকিয়ে রাখতে নতুন এক জীবনধারা বেছে নিচ্ছে জেন-জি, যার নাম দেওয়া হয়েছে ‘কিডাল্টিং’।

‘কিডাল্টিং’ বলতে বোঝায়, প্রাপ্তবয়স্ক হয়েও শৈশবের অভ্যাস, খেলনা, কার্টুন বা শিশুসুলভ কর্মকাণ্ডে স্বস্তি ও নিরাপত্তা খোঁজা। মনোবিজ্ঞানীরা বলছেন, এটি কেবল বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা নয়; বরং এক ধরনের মানসিক আত্মরক্ষার উপায়।

বিশ্বজুড়ে অনেক তরুণ এখন তুলতুলে খেলনা সংগ্রহ করছেন, শৈশবের অ্যানিমেশন বা কার্টুন দেখছেন, লেগো দিয়ে নানা স্থাপনা তৈরি করছেন কিংবা হাতে তৈরি শিল্পকর্মে সময় কাটাচ্ছেন। এসব কাজ তাদের মানসিক চাপ কমাতে এবং একাকিত্ব দূর করতে সহায়তা করছে।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমবর্ধমান বিদ্বেষ, রাজনৈতিক বিভাজন এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তরুণদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। ফলে তারা এমন এক জগতে আশ্রয় খুঁজছে, যেখানে প্রতিযোগিতা বা ঘৃণার বদলে আছে নিরাপত্তা, কোমলতা ও স্মৃতির আবেগ।

লন্ডনভিত্তিক জনপ্রিয় খেলনা ব্র্যান্ড ‘জেলিকেট’-এর মতো প্রতিষ্ঠানগুলোও এই প্রবণতাকে নতুন মাত্রা দিয়েছে। অনেক তরুণ তাদের পছন্দের খেলনাকে পরিবারের সদস্যের মতো দেখছেন, নাম দিচ্ছেন, এমনকি জন্মসনদও তৈরি করছেন। এক ১৯ বছর বয়সী তরুণ তার প্রিয় প্লাশ টয় অক্টোপাসের নাম দিয়েছেন ‘টোটো’। তার ভাষায়, অনিশ্চিত সময়ের মধ্যে এই খেলনাই তাকে মানসিক স্বস্তি দেয়।

এ ছাড়া মার্ডার মিস্ট্রি গেম, এস্কেপ রুম, ভার্চুয়াল গেমিং বা কল্পনার জগৎভিত্তিক নানা কার্যক্রমেও ঝুঁকছে তরুণেরা। এসব বিনোদনে তারা এমন এক জগৎ খুঁজে পায়, যেখানে সামাজিক বিভাজন বা রাজনৈতিক পরিচয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পারস্পরিক অংশগ্রহণ ও অনুভূতি।

তবে বিশ্লেষকেরা বলছেন, এই প্রবণতার মধ্যেও বৈষম্যের বাস্তবতা স্পষ্ট। কারণ সবার শৈশব একরকম নিরাপদ বা আনন্দময় ছিল না। কারও শৈশব কেটেছে খেলনা আর বিনোদনে, আবার কারও বেড়ে ওঠা হয়েছে দারিদ্র্য ও বঞ্চনার মধ্যে। ফলে ‘কিডাল্টিং’ সবার জন্য সমান অভিজ্ঞতা তৈরি করতে পারে না।

তারপরও বিশেষজ্ঞদের মতে, কঠিন বাস্তবতার মধ্যে মানসিক ভারসাম্য ধরে রাখতে জেন-জি প্রজন্ম নিজেদের মতো করে নতুন পথ খুঁজে নিচ্ছে। আর সেই পথের অন্যতম নাম হয়ে উঠছে ‘কিডাল্টিং’।

সুত্রঃ  ইন্ডিয়ান এক্সপ্রেস

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au