বিশ্ব

যুক্তরাষ্ট্রে বেকায়দায় হাজার হাজার ভারতীয়

  • 1:25 pm - May 24, 2026
  • পঠিত হয়েছে:২৩২ বার
প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের ধাক্কায় যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তায় হাজারো ভারতীয় কর্মী ।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মে- যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ভারতীয় পেশাজীবীদের ওপর। বিশেষ করে এইচ-১বি ভিসায় কর্মরত হাজার হাজার ভারতীয় এখন চাকরি হারিয়ে অনিশ্চয়তা ও দেশে ফেরার শঙ্কায় দিন কাটাচ্ছেন।

 এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো সাম্প্রতিক সময়ে ব্যয় কমাতে গণহারে কর্মী ছাঁটাই করছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতীয় এইচ-১বি ভিসাধারীরা, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালা অনুযায়ী, এইচ-১বি ভিসাধারী কোনো কর্মী চাকরি হারালে তাকে ৬০ দিনের মধ্যে নতুন চাকরি খুঁজে নিতে হবে। অন্যথায় তাকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। কারণ এই ভিসা মূলত নিয়োগকারী প্রতিষ্ঠানের স্পন্সরশিপের মাধ্যমে কার্যকর থাকে।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে নতুন চাকরি পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। প্রযুক্তি কোম্পানিগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কার্যক্রমে বেশি ঝুঁকছে, ফলে প্রচলিত অনেক পদ কমিয়ে দেওয়া হচ্ছে। এতে অভিবাসী কর্মীদের ওপর চাপ আরও বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু মেটাই সম্প্রতি প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করেছে। পাশাপাশি অ্যামাজন, লিঙ্কডইনসহ আরও কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও কর্মী সংখ্যা কমিয়ে আনছে।

এই সংকটে পড়া ভারতীয়দের অনেকেই যুক্তরাষ্ট্রে বহু বছর ধরে বসবাস করছেন। সেখানে পরিবার গড়েছেন, সন্তানদের পড়াশোনা করাচ্ছেন এবং বাড়িঘরও কিনেছেন। কিন্তু চাকরি হারানোর পর তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে নতুন স্পন্সর খুঁজে না পেলে অনেক দক্ষ ভারতীয় কর্মীকেই বাধ্য হয়ে দেশে ফিরতে হতে পারে। এতে শুধু ব্যক্তিগত জীবন নয়, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতেও দক্ষ জনবলের সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au