বাংলাদেশ

গাইবান্ধার রাধা-গোবিন্দ মন্দির ভাঙার হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

  • 11:36 am - June 07, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ জুন: গাইবান্ধার একটি ঐতিহাসিক মন্দির ভাঙচুর ও দখলের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি অবিলম্বে সরকারের হস্তক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

শনিবার (৬ জুন) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এক জরুরি বিবৃতিতে বলা হয়, গাইবান্ধা জেলার হোসেনপুর ইউনিয়নের কোমরপুর এলাকার হংসবাড়ি গ্রামে অবস্থিত রাধা-গোবিন্দ মন্দিরে হামলা ও ভাঙচুরের হুমকি সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড যে কোনো সময় সাম্প্রদায়িক সহিংসতার জন্ম দিতে পারে, যা দেশের সামাজিক সম্প্রীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ। তাই পরিস্থিতি মোকাবিলায় সরকার, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং নাগরিক সমাজকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ঐক্য পরিষদ হুমকি প্রদান ও সাম্প্রদায়িক উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানিয়েছে।

গাইবান্ধার রাধা-গোবিন্দ মন্দির ভাঙার হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রাধা-গোবিন্দ মন্দিরটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়; এর সঙ্গে একটি বৃদ্ধাশ্রম, চিকিৎসাসেবা কেন্দ্র এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিষ্ঠানও পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম স্থানীয় জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত বিবৃতিতে মন্দিরটির নিরাপত্তা নিশ্চিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au