বিশ্ব

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

  • 2:28 am - May 25, 2026
  • পঠিত হয়েছে:৩৩০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫মে- পাকিস্তানের অস্থিতিশীল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সৈন্যবাহী একটি ট্রেনে ভয়াবহ গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। শক্তিশালী এই বিস্ফোরণে অন্তত ২৪ পাকিস্তানি সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন সৈন্য ও তাদের পরিবারের সদস্যরা। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আন্তর্জাতিক বার্তা সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে চমন অভিমুখী রেলপথের একটি অংশে এই হামলার ঘটনা ঘটে। ট্রেনটি একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরকভর্তি একটি গাড়ি দ্রুতগতিতে ট্রেনের বগির সঙ্গে ধাক্কা দিলে মুহূর্তেই বিকট বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় সৈন্যবাহী ট্রেনের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটিতে থাকা সেনাসদস্যদের অনেকেই পেশোয়ারগামী ছিলেন। তাদের সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন। ঈদুল আজহার ছুটি উদযাপনের উদ্দেশ্যে তারা নিজ নিজ এলাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, বিস্ফোরণের পর ট্রেনের বগিগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। পুরো উদ্ধার অভিযানজুড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর পাহারায় থাকতে দেখা যায়।

হামলার পর ঘটনাস্থল ঘিরে ফেলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা বেড়ে চলেছে। সাম্প্রতিক এই হামলাকে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির আরও বড় অবনতি হিসেবেই দেখা হচ্ছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র, সহায়তা পাননি স্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার, ২৭ অক্টোবর আদালতে এ অভিযোগপত্র…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, পানিবণ্টন নিয়ে নতুন আলোচনায় ভারত-বাংলাদেশ

ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। তিন দশকের এই চুক্তি নবায়নের আগে পানির ন্যায্য বণ্টন…

হুথিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তারা?

ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরান-সমর্থিত সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী হুথিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের…

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে পিটিয়ে পরিষদ থেকে বের করে দিলেন বিএনপি নেতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে এক ইউপি সদস্যকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতার বিরুদ্ধে। মঙ্গলবার (২৭…

বাংলাদেশে এক ট্রিলিয়ন ইয়েন জাপানি বিনিয়োগের সম্ভাবনা, প্রত্যাশা দুই লাখ কর্মসংস্থানের

টোকিও, ২৮ অক্টোবর: আগামী পাঁচ বছরে বাংলাদেশে জাপানি বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগ এক ট্রিলিয়ন ইয়েনে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এসব বিনিয়োগের মাধ্যমে…

সৌদিকে সামরিক সহায়তার মিসরীয় সিদ্ধান্ত ‘যুদ্ধ ঘোষণা’: হুতিদের দাবি

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে মিসরের পার্লামেন্টের অনুমোদনকে ইয়েমেনের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ বলে অভিহিত করেছে ইরানসমর্থিত হুতি গোষ্ঠী। মঙ্গলবার (২৭ অক্টোবর) টেলিগ্রামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au