বিশ্ব

ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিতে ভারতে তৈরি হবে ৯০ রাফাল যুদ্ধবিমান

  • 11:23 pm - May 25, 2026
  • পঠিত হয়েছে:২৪৫ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মে- ভারতীয় বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে ফ্রান্সের কাছ থেকে ১১৪টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রায় ৩ লাখ ২৫ হাজার কোটি রুপি ব্যয়ের এই চুক্তি বাস্তবায়িত হলে সেটি হবে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধবিমান ক্রয় চুক্তি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার ইতোমধ্যে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের কাছে আনুষ্ঠানিক আবেদনপত্র বা ‘লেটার অব রিকোয়েস্ট’ চূড়ান্ত করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি ফ্রান্সের কাছে পাঠানো হবে।

ভারতের বিমানবাহিনীতে দীর্ঘদিন ধরে যুদ্ধবিমান স্কোয়াড্রনের ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণ এবং আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতেই এই বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ১১৪টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে প্রায় ৯০টি ভারতেই তৈরি করা হবে। এ জন্য ফরাসি প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন এবং একটি ভারতীয় কোম্পানির মধ্যে যৌথ অংশীদারিত্ব গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাকি যুদ্ধবিমানগুলো সরাসরি উড্ডয়ন উপযোগী অবস্থায় ফ্রান্স থেকে সরবরাহ করা হবে।

সূত্রগুলো জানিয়েছে, ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ‘লেটার অব রিকোয়েস্ট’-এর জবাব দেওয়ার পর ভারত সরকার পরবর্তী ধাপে ‘রিকোয়েস্ট ফর প্রপোজাল’ বা আরএফপি জারি করবে। এরপরই চূড়ান্ত দরপত্র ও উৎপাদন প্রক্রিয়া শুরু হবে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি শুধু ভারতের প্রতিরক্ষা সক্ষমতাই বাড়াবে না, বরং দেশটির ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় সামরিক শিল্পখাতেও বড় ধরনের প্রযুক্তিগত অগ্রগতি আনবে। বিশেষ করে দেশীয়ভাবে অত্যাধুনিক যুদ্ধবিমান উৎপাদনের মাধ্যমে ভারত ভবিষ্যতে বৈশ্বিক প্রতিরক্ষা বাজারেও বড় অবস্থান তৈরি করতে চায়।

এই শাখার আরও খবর

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের একাধিক বগিতে আগুন

ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন…

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে ভারতীয় নাবিক আটক, ১০ বছরের কারাদণ্ডের শঙ্কা

আন্তর্জাতিক জলসীমা থেকে রাশিয়ার তেলবাহী কথিত ‘শ্যাডো ফ্লিটের’ একটি জাহাজ জব্দ করে এর ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজের ক্যাপ্টেন অজয় পান্তের…

ছিনতাইকারী ভেবে দুই পুলিশ সদস্যকে পেটালেন কুবি শিক্ষার্থীরা

ওটিএন বাংলা ডেস্ক :  ছিনতাইকারী সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে মারধর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন। পরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au