বিশ্ব

এশিয়ার বাজারেও কমলো তেলের দাম

  • 3:02 am - May 26, 2026
  • পঠিত হয়েছে:২১৫ বার
এশিয়ার বাজারেও কমলো তেলের দাম। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মে- বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দরপতনের প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও। ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তিচুক্তি এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে চাঙ্গা হয়ে উঠেছে এশিয়ার শেয়ারবাজারও।

সোমবার এশিয়ার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৩৬ মার্কিন ডলারে নেমে আসে। পরে এশিয়ার বাজারে এর দাম আরও কমে ৯৭ দশমিক ৯০ ডলারে দাঁড়ায়, যা আগের দিনের তুলনায় প্রায় ৫ দশমিক ৫ শতাংশ কম।

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৫ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৯৯ ডলারে নেমে আসে। যদিও সরকারি ছুটির কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আর্থিক ও জ্বালানি বাজার সোমবার বন্ধ ছিল।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতার অগ্রগতির খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, দুই দেশের মধ্যে শান্তিচুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই বিস্তারিত ঘোষণা দেওয়া হতে পারে।

সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে দীর্ঘদিন বন্ধ থাকা হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি চালুর সম্ভাবনাও সামনে এসেছে। বিশ্বের মোট খনিজ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালিটি চালু হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

হরমুজ প্রণালি ঘিরে ইতিবাচক খবরে এশিয়ার শেয়ারবাজারেও বড় উত্থান দেখা গেছে। জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই-২২৫ প্রায় ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ইতিহাসে প্রথমবারের মতো ৬৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত দেশগুলো মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই অঞ্চলটিতে উত্তেজনা কমার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে এবং বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

এই শাখার আরও খবর

ঢাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে আরও ৩ ককটেল বিস্ফোরণ

ঢাকায় পৃথক তিনটি স্থানে আরও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে কাফরুল থানার সামনে ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনার পর রামপুরা ও…

কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

ঢাকার গুরুত্বপূর্ণ কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন স্থানে…

পার্থে ছুরিকাঘাতে ৪৪ বছর বয়সী ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার একজন

অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণাঞ্চলে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশের হোমিসাইড ইউনিট। এ ঘটনায় শনিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার স্থানীয়…

নিরপরাধ সিডনি বাসিন্দা হত্যায় বন্দুকধারীকে পালাতে সহায়তার অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে

অস্ট্রেলিয়ার সিডনিতে ভুল পরিচয়ের শিকার হয়ে এক নিরপরাধ ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে বন্দুকধারীকে পালাতে সহায়তার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের সময়…

ফ্লিকের বার্সেলোনার কাছে রিয়ালের গোলের রেকর্ড হারানোর শঙ্কা

লা লিগায় দুর্দান্ত ছন্দে ছুটছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। মৌসুমের প্রথম ছয় ম্যাচেই জয় পেয়েছে কাতালান ক্লাবটি। এই ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ২৮ বার বল পাঠিয়েছে…

ঢাকায় রোববার ‘লকডাউন’, আগের রাতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

বাংলাদেশের রাজধানী ঢাকায় রোববার (২০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠন যুবলীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির আগের রাতে একাধিক বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au