সর্বশেষ

ইরানে নতুন হামলার পরও আলোচনা চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র, বললেন মার্কো রুবিও

  • 8:33 pm - May 26, 2026
  • পঠিত হয়েছে:২৬০ বার
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মে- ইরানে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। তবে পরিস্থিতি জটিল হলেও কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে এবং সম্ভাব্য সমঝোতার বিষয়ে দুইপক্ষ কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার ভারতের জয়পুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কো রুবিও বলেন, কাতারের রাজধানী দোহায় নতুন দফার আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে বিভিন্ন বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা চলছে বলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

তিনি বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যকর একটি সমঝোতা চান। তিনি হয় ভালো চুক্তি করবেন, নয়তো কোনো চুক্তিই করবেন না।”

ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই সোমবার ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পেতে ব্যবহৃত দ্রুতগতির নৌযানগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, হামলাটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। তাদের অভিযোগ, হরমুজ প্রণালিতে ইরানের সামরিক তৎপরতা আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি করছিল।

বিশেষভাবে আলোচনায় এসেছে এই কারণে যে, কাতারের দোহায় ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আলোচনায় অংশ নিতে পৌঁছানোর পরপরই হামলার ঘটনা ঘটে। ফলে একই সময়ে কূটনৈতিক তৎপরতা ও সামরিক উত্তেজনা পাশাপাশি চলতে দেখা যাচ্ছে।

এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে ঘিরেও উদ্বেগ বাড়ছে। বৈশ্বিক তেল সরবরাহের বড় অংশ এই নৌপথ দিয়ে পরিবহন হওয়ায় পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

হরমুজ প্রণালি প্রসঙ্গে মার্কো রুবিও বলেন, “এই নৌপথ অবশ্যই খোলা থাকতে হবে। যেকোনো উপায়ে এটি সচল রাখা হবে। সেখানে যা ঘটছে, তা অবৈধ এবং বিশ্বের জন্য দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য নয়।”

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র একদিকে ইরানের ওপর সামরিক চাপ বজায় রাখছে, অন্যদিকে আলোচনার দরজাও খোলা রাখছে। তবে নতুন হামলার ঘটনায় চলমান যুদ্ধবিরতি কতটা টিকে থাকবে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এই শাখার আরও খবর

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের একাধিক বগিতে আগুন

ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন…

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে ভারতীয় নাবিক আটক, ১০ বছরের কারাদণ্ডের শঙ্কা

আন্তর্জাতিক জলসীমা থেকে রাশিয়ার তেলবাহী কথিত ‘শ্যাডো ফ্লিটের’ একটি জাহাজ জব্দ করে এর ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজের ক্যাপ্টেন অজয় পান্তের…

ছিনতাইকারী ভেবে দুই পুলিশ সদস্যকে পেটালেন কুবি শিক্ষার্থীরা

ওটিএন বাংলা ডেস্ক :  ছিনতাইকারী সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে মারধর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন। পরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au