বিশ্ব

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

  • 2:01 am - May 27, 2026
  • পঠিত হয়েছে:৩১১ বার
রেকর্ডভাঙা ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপে পুড়ছে পশ্চিম ইউরোপের চার দেশ ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ মে- অস্বাভাবিক তাপপ্রবাহে পুড়ছে পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ। ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্যে গত কয়েক দিন ধরে তাপমাত্রা রেকর্ড মাত্রায় পৌঁছেছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটেও ফ্রান্স জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহ শিগগিরই কমার সম্ভাবনা নেই। রাজধানী প্যারিসে টানা চার দিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। দেশটির বিভিন্ন শহর ও গ্রামীণ এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠেছে বলে জানিয়েছে সংস্থাটি।

পর্তুগালেও পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। দেশটির বেশ কয়েকটি অঞ্চলে গত চার দিন ধরে তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে নামেনি। তীব্র গরমের কারণে ইতোমধ্যে ছয়টি জেলায় ‘হলুদ সতর্কতা’ জারি করেছে কর্তৃপক্ষ। স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্পেনের উত্তর উপকূলবর্তী অঞ্চলগুলোতেও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশটির আবহাওয়া দপ্তর এইমেট জানিয়েছে, উত্তরাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। সংস্থাটি এই পরিস্থিতিকে “অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা” হিসেবে উল্লেখ করেছে।

যুক্তরাজ্যেও একই চিত্র দেখা যাচ্ছে। সাধারণত শীতল আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত এই দেশে গত চার দিন ধরে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে। এতে জনস্বাস্থ্য, পরিবহন ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মে মাসে পশ্চিম ইউরোপে এমন তাপমাত্রা অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত এই সময়ে অঞ্চলটিতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে না।

এর আগে ১৯২২ সালের মে মাসে ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে গড় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, যা এতদিন মে মাসের সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হতো। এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইউরোপে তাপপ্রবাহের ঘটনা ক্রমশ বাড়ছে এবং তা আরও দীর্ঘস্থায়ী ও তীব্র হয়ে উঠছে।

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের একাধিক বগিতে আগুন

ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন…

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে ভারতীয় নাবিক আটক, ১০ বছরের কারাদণ্ডের শঙ্কা

আন্তর্জাতিক জলসীমা থেকে রাশিয়ার তেলবাহী কথিত ‘শ্যাডো ফ্লিটের’ একটি জাহাজ জব্দ করে এর ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজের ক্যাপ্টেন অজয় পান্তের…

ছিনতাইকারী ভেবে দুই পুলিশ সদস্যকে পেটালেন কুবি শিক্ষার্থীরা

ওটিএন বাংলা ডেস্ক :  ছিনতাইকারী সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে মারধর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন। পরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au