বিশ্ব

ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র

  • 4:17 pm - May 28, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র । ছবি- সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মে- ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসে একটি সামরিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার মধ্য দিয়ে দুই দেশের চলমান উত্তেজনা আরও এক ধাপ বেড়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানায়, বুধবার (২৭ মে, ২০২৬) বন্দর আব্বাসের একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই কেন্দ্র থেকে একটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে হরমুজ প্রণালির আশপাশে চারটি ইরানি ড্রোন ভূপাতিত করার কথাও জানানো হয়।

ইরানি রাষ্ট্রীয় ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার পর বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে গত মঙ্গলবারও দক্ষিণ ইরানে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছিল। ফলে তিন দিনের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা হিসেবে চিহ্নিত হচ্ছে।

এই সামরিক তৎপরতা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে এবং চলমান সংঘাত থামানোর চেষ্টা চলছে বলে জানা গেছে।

হামলার বিষয়ে প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বর্তমানে আলোচনার টেবিলে “দুর্বল অবস্থায়” রয়েছে। তিনি আরও দাবি করেন, আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক পরিস্থিতি তার সামরিক নীতিকে প্রভাবিত করবে না।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলাগুলো দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালির মতো কৌশলগত অঞ্চলে উত্তেজনা নতুন করে উদ্বেগ তৈরি করছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au