বিশ্ব

রোমানিয়ায় আবাসিক ভবনে রুশ ড্রোন আঘাত,ন্যাটোর নিন্দা

  • 11:30 pm - May 29, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মে-  ইউক্রেন যুদ্ধের উত্তাপ এবার সরাসরি ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে। ইউক্রেন সীমান্ত অতিক্রম করে একটি রুশ ড্রোন রোমানিয়ার একটি আবাসিক ভবনে আঘাত হানার ঘটনায় ইউরোপজুড়ে তীব্র উদ্বেগ ও কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে নিন্দা জানিয়েছে ন্যাটো।

শুক্রবার ভোরে রোমানিয়ার গালাতি পৌর এলাকার স্টিরেক্স-মাজেপা অঞ্চলে এই ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে হামলার সময় একটি রুশ ড্রোন সীমান্ত পেরিয়ে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং পরে একটি আবাসিক ভবনের ছাদে বিধ্বস্ত হয়। এতে ভবনটিতে আগুন ধরে যায় এবং অন্তত দুজন আহত হন।

স্থানীয় প্রশাসন জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে প্রায় ৭০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে দমকল বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দীর্ঘ সময় অভিযান চালান।

রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশর দান এই ঘটনাকে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রোমানিয়ার মাটিতে সবচেয়ে গুরুতর নিরাপত্তা ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি পরিস্থিতি পর্যালোচনায় দেশটির সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন।

ঘটনার পর ন্যাটোর মহাসচিব মার্ক রুটে রাশিয়ার কর্মকাণ্ডকে ‘বেপরোয়া আচরণ’ আখ্যা দিয়ে বলেন, “রাশিয়ার এ ধরনের পদক্ষেপ গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।” তিনি রোমানিয়াকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে জানান, ন্যাটোভুক্ত প্রতিটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে জোট প্রস্তুত রয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েনও তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “রাশিয়ার আগ্রাসী যুদ্ধ আরেকটি বিপজ্জনক সীমা অতিক্রম করেছে।” তিনি ইউরোপের পূর্ব সীমান্তে প্রতিরক্ষা ও নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ঘটনার জেরে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে। একই ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্সও। রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “রুশ ফেডারেশনের এই পদক্ষেপ অত্যন্ত গুরুতর ও দায়িত্বজ্ঞানহীন।”

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ ঘিরে ন্যাটো ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে এবং সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au