পরাজয়ের ধাক্কা কাটিয়ে মাঠে মমতা, বিজেপি হটানোর নতুন কর্মসূচির ঘোষণা
মেলবোর্ন, ৩ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর প্রথমবারের মতো প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন…
মেলবোর্ন, ২ জুন- ভারত ও যুক্তরাষ্ট্রের বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির প্রথম ধাপের প্রায় ৯৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। বর্তমানে চুক্তির চূড়ান্ত খসড়ায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্কসংক্রান্ত আইনি পরিবর্তনগুলো অন্তর্ভুক্ত করার বিষয়টি পর্যালোচনা করছেন দুই দেশের আলোচকরা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে তিন দিনব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। আলোচনায় উভয় পক্ষই দ্রুত চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পীযূষ গোয়েল বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বেশিরভাগ বাণিজ্যিক মতপার্থক্যের সমাধান হয়ে গেছে। এখন কেবল চুক্তির কিছু কারিগরি ও আইনি বিষয় নিয়ে আলোচনা চলছে। তাঁর ভাষায়, ‘এখন মূলত কমা ও দাঁড়ি মেলানোর কাজ চলছে।’
গত ফেব্রুয়ারিতে ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল। তবে পরবর্তীতে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপসংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করলে আলোচনায় সাময়িক স্থবিরতা দেখা দেয়। এরপর ট্রাম্প প্রশাসন ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে তথাকথিত ‘অন্যায্য বাণিজ্য নীতি’ নিয়ে তদন্ত শুরু করে এবং কিছু ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক আরোপ করে।
তবে সাম্প্রতিক আলোচনায় নতুন গতি এসেছে। পীযূষ গোয়েল দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, খুব শিগগিরই দুই দেশ বাণিজ্য চুক্তির প্রথম ধাপে স্বাক্ষর করতে পারবে। এরপর আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব নিয়ে আলোচনা শুরু হবে।
ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গরও সম্প্রতি জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুই দেশ ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। ভারতের আশা, এই চুক্তির মাধ্যমে দেশের কৃষি ও দুগ্ধ খাতের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং একই সঙ্গে ভারতীয় পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজার আরও উন্মুক্ত হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au