অস্ট্রেলিয়া

নতুন ঋণ কর্মসূচির জন্য আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ

সংস্কার এজেন্ডায় আলোচনার প্রস্তুতি

  • 9:43 pm - June 03, 2026
  • পঠিত হয়েছে:২১৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জুন- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সমর্থিত নতুন আর্থিক কর্মসূচির জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচিকে এগিয়ে নিতে এবং বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই নতুন সহায়তা চেয়েছে সরকার।

বুধবার এক বিবৃতিতে আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান আইভো ক্রজনার জানান, বাংলাদেশ কর্তৃপক্ষ নতুন একটি আইএমএফ আর্থিক ব্যবস্থা বা ঋণ কর্মসূচির অনুরোধ করেছে। এ বিষয়ে সরকারের সংস্কার পরিকল্পনা, নীতিগত অগ্রাধিকার এবং সম্ভাব্য কর্মসূচির কাঠামো নিয়ে আইএমএফ কর্মকর্তারা ইতোমধ্যে আলোচনা শুরু করেছেন।

আইভো ক্রজনার বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) কর্মসূচিগুলো কঠিন সময়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নীতিগত সহায়তা হিসেবে কাজ করেছে। তবে ওই কর্মসূচি অনুমোদনের পর দেশের সামষ্টিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে ব্যাংক খাতের দুর্বলতা এবং রাজস্ব আহরণের নিম্ন হার বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও টেকসই সংস্কার কার্যক্রম প্রয়োজন।

আইএমএফের মতে, নতুন কর্মসূচির অনুরোধ বাংলাদেশের বর্তমান বাস্তবতা এবং অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারকে সামনে রেখে একটি নতুন সংস্কারভিত্তিক কাঠামো তৈরির সুযোগ সৃষ্টি করেছে। তবে নতুন কোনো ঋণ কর্মসূচি অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের প্রয়োজন, সরকারের দৃঢ় নীতিগত প্রতিশ্রুতি এবং বিশ্বাসযোগ্য সংস্কার পরিকল্পনা বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি আইএমএফের নির্বাহী পর্ষদের অনুমোদনও প্রয়োজন হবে।

আইএমএফ জানিয়েছে, শিগগিরই একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। সফরকালে তারা দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে, সরকারের নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করবে এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনা ও সংস্কার চ্যালেঞ্জ মূল্যায়ন করবে।

এরপর সম্ভাব্য নতুন কর্মসূচির আকার, ঋণের পরিমাণ এবং সংশ্লিষ্ট সংস্কার শর্তাবলি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

বিবৃতিতে আইভো ক্রজনার আরও বলেন, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, অর্থনীতির সহনশীলতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের প্রচেষ্টায় বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ আইএমএফ। এ লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনার প্রত্যাশাও ব্যক্ত করেছে সংস্থাটি।

এই শাখার আরও খবর

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au