অস্ট্রেলিয়া

নেতৃত্ব নিয়ে চাপ বাড়লেও পিছু হটছেন না ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী জাসিন্টা অ্যালান

  • 3:23 pm - June 09, 2026
  • পঠিত হয়েছে:১২৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,  ৯ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী জাসিন্টা অ্যালান দলীয় অভ্যন্তরীণ অসন্তোষ, কমতে থাকা জনপ্রিয়তা এবং নেতৃত্ব পরিবর্তনের জল্পনার মধ্যেও দায়িত্বে অটল থাকার ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক জনমত জরিপে তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলেও তিনি স্পষ্ট জানিয়েছেন, জনগণের আস্থা অর্জন এবং সরকারের কাজ এগিয়ে নেওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাসিন্টা অ্যালান বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং জনসেবাসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলাই বর্তমানে সরকারের অগ্রাধিকার। এ সময় তিনি নেতৃত্ব পরিবর্তনের আলোচনা উড়িয়ে দিয়ে বলেন, ‘কঠিন সময়ে দায়িত্বশীল নেতারা পিছু হটেন না। আমি দায়িত্ব পালন করে যাব এবং সরকারের কাজ শেষ পর্যন্ত এগিয়ে নেব।’

সম্প্রতি প্রকাশিত একটি জনমত জরিপে দেখা গেছে, ভিক্টোরিয়ার অধিকাংশ ভোটার মনে করেন লেবার পার্টির নেতৃত্বে পরিবর্তন আনা উচিত। এমনকি দলটির প্রায় ৩৯ শতাংশ সমর্থকও জাসিন্টা অ্যালানের পরিবর্তে নতুন নেতৃত্ব দেখতে চান। জরিপের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দলীয় সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ক্ষমতাসীন লেবার পার্টির কয়েকজন সংসদ সদস্য অ্যালানের রাজনৈতিক সিদ্ধান্ত ও নেতৃত্বের ধরন নিয়ে অসন্তুষ্ট। বিশেষ করে নির্মাণশ্রমিক ইউনিয়ন সিএফএমইইউকে ঘিরে দুর্নীতির অভিযোগ মোকাবিলায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দলটির জনপ্রিয়তা কমে যাওয়াও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে এখন পর্যন্ত দলীয় নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে কোনো আনুষ্ঠানিক তৎপরতা শুরু হয়নি। সম্ভাব্য বিকল্প নেতৃত্ব নিয়েও প্রকাশ্যে কোনো আলোচনা নেই। অনেক লেবার সংসদ সদস্য মনে করছেন, নির্বাচনের আগে নেতৃত্বে পরিবর্তন আনলে দলের ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি।

জাসিন্টা অ্যালান দাবি করেন, তাঁর বিরুদ্ধে দলীয় বিদ্রোহ বা নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে তিনি কোনো তথ্য জানেন না। তিনি বলেন, ‘কেউ আমার কাছে এসে এমন কোনো উদ্বেগ বা অভিযোগ জানায়নি।’

এদিকে দুর্নীতি দমন কার্যক্রম জোরদারে সরকার নতুন উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে। অ্যালান জানিয়েছেন, ভিক্টোরিয়ার স্বাধীন দুর্নীতি দমন কমিশন আইবিএসিকে আরও শক্তিশালী করা হবে। সংস্থাটিকে অর্থ লেনদেন অনুসরণ এবং অতীতের ঘটনাগুলো তদন্তের বাড়তি ক্ষমতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হ্যারিয়েট শিং। তিনি বলেন, বিরোধী দলগুলোর ধারাবাহিক সমালোচনা, রাজনৈতিক চাপ এবং নতুন চ্যালেঞ্জের মধ্যেও জাসিন্টা অ্যালান দৃঢ়ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বেই সরকার জনগণের জন্য কাজ করছে।

বিশ্লেষকদের মতে, আগামী নভেম্বরের ভিক্টোরিয়া রাজ্য নির্বাচন জাসিন্টা অ্যালানের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। জনপ্রিয়তা পুনরুদ্ধার, দলীয় ঐক্য বজায় রাখা এবং বিরোধীদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে তিনি নেতৃত্বের সংকট কাটিয়ে উঠতে পারেন। অন্যথায় নির্বাচনের আগে কিংবা পরে লেবার পার্টির ভেতরে নেতৃত্ব পরিবর্তনের আলোচনা আরও জোরালো হতে পারে।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au