বাংলাদেশ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

  • 5:11 pm - June 09, 2026
  • পঠিত হয়েছে:১৭৪ বার
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,  ৯ জুন- চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উত্তর বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় শ্রুতি পাল (২০) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তানভীর হোসেন নামে আরও একজন। তবে নিহতের পরিবার এটিকে নিছক সড়ক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

রোববার (৭ জুন) বিকেলে ফেনী থেকে মিরসরাইয়ের দিকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শ্রুতি পালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রুতি পাল ফেনী টিচার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বিএড দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার হোমিও চিকিৎসক টিটু পালের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তির আচরণ সন্দেহজনক ছিল।

শ্রুতির বাবা টিটু পাল অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে তার মেয়ের সঙ্গে থাকা রিসবী সুলতানা নামের একজন পরিচিত এড়িয়ে চলছেন এবং তানভীর হোসেনের বক্তব্যও অসংলগ্ন মনে হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au