বাংলাদেশ

জামালপুর সীমান্তে ফের উত্তেজনা, ভারতীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

  • 3:44 am - June 11, 2026
  • পঠিত হয়েছে:২১১ বার
জামালপুর সীমান্তে ফের উত্তেজনা, ভারতীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জুন- জামালপুর সীমান্তে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে বুধবার বিকেলে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সীমান্তজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন বাধা দিলে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিকে শূন্যরেখায় রেখে ভারতীয় সীমান্তরক্ষীরা সরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরে ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তাকে বাধা দেন। এ অবস্থায় তিনি আবার সীমান্তের শূন্যরেখায় ফিরে যান। ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো পক্ষই ওই ব্যক্তিকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করতে সম্মত হয়নি বলে জানা গেছে।

এ ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। বিকেল পাঁচটার দিকে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি অবস্থানে দুই দেশের কিছু নাগরিকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। স্থানীয়দের দাবি, ভারতের কয়েকজন যুবক বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে ঢিল ছুড়লে পাল্টা প্রতিক্রিয়া দেখান বাংলাদেশিরাও। পরে বাংলাদেশিদের ধাওয়ার মুখে ভারতীয়রা পিছু হটে যায়।

সীমান্ত এলাকার এক বাসিন্দা বলেন, সাম্প্রতিক সময়ে পুশইনের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে গেলে বিভিন্ন সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিকেলের ঘটনায় দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তের শূন্যরেখা অত্যন্ত স্পর্শকাতর এলাকা। কোনো নাগরিক যেন শূন্যরেখা অতিক্রম না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। তারপরও দুই দেশের কিছু নাগরিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্তসংক্রান্ত যেকোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে অবহিত করা উচিত।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au