বাংলাদেশ

‘ধর্ম অবমাননার’ অভিযোগে হিন্দু যুবক আটক, বাড়িতে হামলা-মন্দিরে ভাঙচুর

  • 5:13 pm - June 24, 2026
  • পঠিত হয়েছে:২৩৪ বার
ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবক আটক, বাড়িতে হামলা-ভাঙচুর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক হিন্দু যুবককে পুলিশ হেফাজতে নেওয়ার পর উত্তেজিত জনতার হামলায় বাড়ি, দোকান ও একটি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার(২৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গড়কাটি গ্রামের নিখিল রায়ের ছেলে দীপ্ত রায় (বয়স ২৫) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আলোচনায় আসেন। অভিযোগ ছড়িয়ে পড়ার পর বিকেলে বাদাঘাট বাজার এলাকা থেকে পুলিশ কৌশলে তাকে হেফাজতে নেয়। এ সময় বাজারে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে তার বিচারের দাবিতে বিক্ষোভ করেন এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় ব্যবসায়ী নেতারা তাকে হেফাজতে নেওয়ার পর এক পর্যায়ে উত্তেজিত একটি অংশ মিছিল নিয়ে তার বাড়ির দিকে অগ্রসর হয় এবং বাড়ি, পারিবারিক দোকান ও স্থানীয় একটি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীপ্ত রায় তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টে মন্তব্য করেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে বাজার এলাকায় বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং প্রায় ঘণ্টাব্যাপী উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে পুলিশ তাকে একটি দোকান থেকে হেফাজতে নেয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে মিছিলকারীদের একটি অংশ ঐ যুবকের গ্রামে গিয়ে মন্দির ও বাড়িঘরে ভাঙচুর চালায়। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মন্দির ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা তৈরি হলে পুলিশকে সহায়তা করে যুবকটিকে হেফাজতে নেওয়া হয়। তিনি বলেন, কিছু মানুষ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তবে স্থানীয়ভাবে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধর্ম অবমাননার অভিযোগে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে সে জন্য এলাকায় কঠোর নজরদারি ও পুলিশি পাহারা বসানো হয়েছে। একই সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au