বাংলাদেশ

গ্রেপ্তার এড়াতে পালানোর সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • 2:55 pm - June 24, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার
নিহত রাশেদ খান মেনন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুন- বরিশাল নগরীতে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় রাশেদ খান মেনন (৫০) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। তিনি নগরীর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। রোববার দুপুরে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, রাশেদ খান মেনন একাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন। তাঁকে গ্রেপ্তার করতে রোববার দুপুরে কাউনিয়া থানা পুলিশের একটি দল তাঁর বাসায় যায়। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে তিনি বাসা থেকে বের হয়ে আত্মগোপনের চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ আসছে এমন খবর পেয়ে রাশেদ খান মেনন প্রথমে নিজের ভবনের ছাদে ওঠেন। পরে পাশের একটি ভবনের ছাদে লাফ দিয়ে যান। সেখান থেকে নিচে নেমে বাড়ির দেয়াল টপকে পাশের একটি কবরস্থানের ভেতর দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় একটি কাঁচা সড়কে দৌড়ানোর সময় তিনি পা পিছলে পড়ে যান।

স্থানীয়রা জানান, পড়ে যাওয়ার সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। এছাড়া তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন বলেও এলাকাবাসীর দাবি।

নিহতের বড় ছেলে সাহেল জানান, ঘটনার সময় তিনি বাসার বাইরে ছিলেন। পরে খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখেন, তাঁর বাবাকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত নাথ বলেন, রাশেদ খান মেননকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে পুলিশ তাঁর বাসায় গিয়েছিল। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি। পরে পুলিশ জানতে পারে, তিনি মারা গেছেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, রাশেদ খান মেনন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।

ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া এবং চিকিৎসা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au