বিশ্ব

আশ্রয়কেন্দ্রে মিলল শতাধিক মৃত কুকুর, রয়েছে গুলির চিহ্ন

  • 7:44 pm - June 28, 2026
  • পঠিত হয়েছে:১৪০ বার
উত্তর ক্যালিফোর্নিয়ার একটি ‘নো-কিল’ পশু আশ্রয়কেন্দ্র থেকে ১১৭টি কুকুরের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এসব কুকুরের কোনোটি পচে গেছে, আবার কোনোটি কঙ্কালসার অবস্থায় পরিণত হয়েছে। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জুন- যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার একটি ‘নো-কিল’ বা প্রাণী হত্যা না করার নীতিতে পরিচালিত পশু আশ্রয়কেন্দ্র থেকে ১১৭টি কুকুরের মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া কুকুরগুলোর অনেকগুলোর দেহে গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় প্রাণী নির্যাতন, জালিয়াতি এবং বিপুলসংখ্যক প্রাণীর নিখোঁজ হওয়ার অভিযোগে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, হামবোল্ট কাউন্টির মিরান্ডাস রেসকিউ অ্যানিমেল স্যাঙ্কচুয়ারি নামের আশ্রয়কেন্দ্রে গণকবরের তথ্য পেয়ে অভিযান চালায় হামবোল্ট কাউন্টি শেরিফের কার্যালয়। তল্লাশিতে মাটি খুঁড়ে ১১৭টি কুকুরের দেহাবশেষ উদ্ধার করা হয়। এর মধ্যে কিছু মরদেহ অক্ষত থাকলেও অনেকগুলো পচে গেছে বা কঙ্কালে পরিণত হয়েছে। পাশাপাশি প্রায় ৬০০টি কুকুরের গলার বেল্ট, ২১টি কুকুরের খুলি এবং শত শত হাড়ও উদ্ধার করা হয়েছে।

তদন্তকারীরা জানান, উদ্ধার হওয়া ৭০টি কুকুরের দেহাবশেষে এক্স-রে পরীক্ষা চালানো হয়। এতে অনেক কুকুরের শরীরে গুলির টুকরা পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত কয়েকটি কুকুরকে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে আশ্রয়কেন্দ্রটি প্রায় ৯০০টি প্রাণী গ্রহণ করেছিল। কিন্তু এই সময়ের মধ্যে মাত্র ১১৬টি কুকুরকে নতুন মালিকের কাছে হস্তান্তরের তথ্য পাওয়া গেছে। ফলে ৭০০টিরও বেশি কুকুরের অবস্থান নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেয়। এরপরই সম্ভাব্য জালিয়াতি ও প্রাণী নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক প্রতিবেশী অনুমতি ছাড়াই আশ্রয়কেন্দ্রের একটি অংশে প্রবেশ করে মাটি খুঁড়ে মৃত কুকুর দেখতে পান। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে তদন্তের সূত্রপাত হয়।

হামবোল্ট কাউন্টির শেরিফ উইলিয়াম হনসাল বলেন, তদন্তে পাওয়া তথ্য অত্যন্ত উদ্বেগজনক। আশ্রয়কেন্দ্রের কার্যক্রম, প্রাণীগুলোর হিসাব এবং তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্ত আশ্রয়কেন্দ্রের মালিক ও পরিচালক শ্যানন মিরান্ডা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এটি একটি ‘নো-কিল’ আশ্রয়কেন্দ্র ছিল এবং অন্য কোথাও জায়গা না পাওয়া প্রাণীদের এখানে আশ্রয় দেওয়া হতো। তার ভাষ্য, কেবল মরণব্যাধিতে আক্রান্ত অথবা অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠা প্রাণীদেরই মানবিক উপায়ে ‘ইউথানেসিয়া’ বা ব্যথাহীন মৃত্যু দেওয়া হয়েছে। জায়গা খালি করার জন্য কোনো প্রাণীকে হত্যা করা হয়নি বলেও দাবি করেন তিনি।

তবে উদ্ধার হওয়া দেহাবশেষ, গুলির চিহ্ন এবং শত শত প্রাণীর নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত আরও জোরদার করেছে হামবোল্ট কাউন্টি শেরিফের কার্যালয়। কর্তৃপক্ষ বলছে, সব আলামত সংগ্রহ করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au